Madhyamik Examination 2023 : নির্বাচিত বাংলা ব্যাকরণ/ প্রস্তুত করেছেন – উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
*মাধ্যমিক ২০২৩*
নির্বাচিত বাংলা ব্যাকরণ
প্রস্তুত করেছেন – উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
সৌজন্যে : স্যান্ডফোর্ড অ্যাকাডেমি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
১.সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১.নিমিত্ত কারকের কয়টি প্রকার বাংলা ভাষায় দেখা যায়?
ক.এক
খ.দুই
গ.তিন
ঘ.চার
১.২.সকাল থেকে বৃষ্টি পড়ছে।
কোন ধরণের অপাদান?
ক.স্থান বাচক
খ.কাল বাচক
গ.উপাদান বাচক
ঘ. দূরত্ব বাচক
১.৩.কী খেলাই খেলেছ বন্ধু?
এইটি কীসের উদাহরণ?
ক.সমধাতু জ অধিকরণ
খ.সম ধাতু জ করণ
গ.সম ধাতু জ কর্ম
ঘ.সম ধাতু জ কর্তা
১.৪.কখন,কোথায়,কবে?ক্রিয়াপদ কে এমন প্রশ্ন করলে হয়:
ক.করণ কারক
খ.নিমিত্ত কারক
গ.অধি করণ কারক
ঘ.কর্তৃ কারক
১.৫.বাংলা ব্যাকরণ এ কারকের সংখ্যা:
ক.দুই
খ.তিন
গ.পাঁচ
ঘ.ছয়
১.৬.কানে শুনি।~কোন ধরণের করণ?
ক.উপায়ত্মক
খ. যান্ত্রিক
গ.হেতুময়
ঘ.কাল কেন্দ্রিক
১.৭.গায়ক গায়।কী জাতীয় কর্তা?
ক.প্রযোজক
খ.প্রযোজ্য
গ. উক্ত
ঘ.সম ধাতু জ
১.৮.চোখে চোখে কথা হয়।
দ্বিরুক্ত শব্দ টি কোন ধরণের বীপসা?
ক.করণ
খ.কর্ম
গ.কর্তা
ঘ.নিমিত্ত
১.৯.উপকারক হল
ক.অনুসর্গ
খ.উপসর্গ
গ. অকারক
ঘ.নিমিত্ত
১.১০.আমার মা।
কোন ধরণের সম্বন্ধ?
ক.সাধারণ
খ.অধিকার
গ.অবলম্বন
ঘ.উপাদান
১.১১.সব কারকে ব্যবহৃত হয়
ক.তির্যক বিভক্তি
খ.ধাতু
গ.প্রত্যয়
ঘ.সম্বোধন পদ
১.১২.পরস্পরের সহযোগিতায় কর্ম সম্পাদন করে
ক. ব্যতি হার কর্তা
খ.সহযোগী কর্তা
গ.প্রযোজ্য কর্তা
ঘ.প্রযোজক কর্তা
১.১৩.অন্য কাউকে দিয়ে কাজ করায়
ক.প্রযোজ্য কর্তা
খ.উক্ত কর্তা
গ.উহ্য কর্তা
ঘ.প্রযোজক কর্তা
১.১৪.সম্বোধন শব্দের অর্থ
ক.আহ্বান
খ.সম্পর্ক
গ.আবির্ভাব
ঘ.তিরোধান
১.১৫.বিভক্তি শব্দের অর্থ
ক.বিশেষ ভাগ
খ.ভক্তি
গ.সম্ভ্রম
ঘ.সম্মান
১.১৬.দেবী দর্শনে যাচ্ছি।
দেবী দর্শনে~কোন কারক?
ক.কর্ম
খ.করণ
গ.অধি করণ
ঘ.নিমিত্ত
১.১৭.ছাদ থেকে জঙ্গল দেখি।
ছাদ থেকে ~কোন কারক?
ক.অধি করণ
খ.অপাদান
গ.কর্ম
ঘ. করণ
১.১৮.অনুসর্গ প্রধান কারক হল
ক.কর্তৃ
খ.কর্ম
গ.করণ
ঘ.সম্বন্ধ
১.১৯.সুদর্শন অঙ্কে পাকা।
অঙ্কে~কোন কারক?
ক.অধি করণ
খ.করণ
গ.কর্তৃ
ঘ.নিমিত্ত
১.২০.ক্রিয়ার আধা র কে বলে
ক.করণ
খ.অধি করণ
গ.কর্তৃ
ঘ.কর্ম
১.২১.যাকে তুলনা করা হয় সে হয়
ক.উপমান
খ.উপমিত
গ উপাদান
ঘ.সাধারণ ধর্ম
১.২২.যার সঙ্গে তুলনা করা হয়,সে হল
ক.উপমান
খ.উপাদান
গ.উপমিত
ঘ.সাধারণ ধর্ম
১.২৩.বাঁচা মরা~এইটি কোন ধরণের দ্বন্দ্ব?
ক.সমার্থক
খ.একশেষ
গ.বিপরীত
ঘ.বৈকল্পিক
১.২৪.হাতঘড়ি~কোন ধরণের সমাস?
ক.রূপক
খ.উপমান
গ.উপমিত
ঘ.মধ্যপদলোপী
১.২৫.পিতৃহীন~কোন ধরণের তৎপুরুষ?
ক.কর্ম
খ.করণ
গ.অপাদান
ঘ.সম্বন্ধ
১.২৬.যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদের বলে
ক.সমস্তপদ
খ সমস্যমান পদ
গ.পূর্বপদ
ঘ.বিগ্রহ বাক্য
১.২৭.অভাব অর্থে হয়
ক.বহুব্রীহি
খ.অব্যয়ীভাব
গ.তৎপুরুষ
ঘ.কর্মধারায়
১.২৮.সব পেয়েছির আসর~এইটি হল
ক.দ্বিগু সমাস
খ.নিত্য সমাস
গ.তৎপুরুষ সমাস
ঘ. বাক্য আশ্রয়ী সমাস
১.২৯.প্রথাগত ব্যাসবাক্য হয় না যে সমাসে
ক.দ্বিগু
খ.নিত্য
গ.কর্মধারায়
ঘ.তৎপুরুষ
১.৩০.পদে পদে মিলনকে বলে
ক.সন্ধি
খ.সমাস
গ.প্রত্যয়
ঘ.উপসর্গ
১.৩১.কানাকানি~কোন সমাসের উদাহরণ?
ক.সহার্থক বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ.সাধারণ বহুব্রীহি
ঘ.সংখ্যাবাচক বহুব্রীহি
১.৩২.মিল অর্থে কোনটি অব্যয়ীভাব?
ক. অনুকূল
খ.উপাচার্য
গ.অনুতাপ
ঘ.অনুগমন
১.৩৩.তিনটি প্রান্তরের সমাহার~এইটি কোন সমাসের ব্যাসবাক্য?
ক.নিত্য
খ.দ্বিগু
গ.বহুব্রীহি
ঘ.তৎপুরুষ
১.৩৪. কাল ফাঁদ~কোন সমাসের উদাহরণ?
ক.রূপক কর্মধারয়
খ.উপমান কর্মধারয়
গ.উপমিত কর্মধারয়
ঘ.উপমা কর্মধারয়
১.৩৫.সমাস শব্দের অর্থ হল
ক.প্রসার
খ.সংক্ষেপ
গ.সমাজ
ঘ.সম্মুখ
১.৩৬.কেবল জল~ব্যাসবাক্যটি কোন সমাসের উদাহরণ?
ক.দ্বিগু
খ.নিত্য
গ.দ্বন্দ্ব
ঘ.তৎপুরুষ
উত্তর মালা
১.১.গ, ১.২.খ, ১.৩.গ, ১.৪.গ,১.৫.ঘ,১.৬.খ,১.৭.ঘ, ১.৮.ক, ১.৯.গ,১.১০.খ, ১.১১.ক,১.১২.খ, ১.১৩.ঘ, ১.১১৪.ক, ১.১৫.ক, ১.১৬.ঘ, ১.১৭.ক, ১.১৮.ঘ, ১.১৯.ক,১.২০.খ,১.২১.খ, ১.২২.ক, ১.২৩.গ, ১.২৪.ঘ,১.২৫.খ, ১.২৬.খ, ১.২৭.খ, ১.২৮.ঘ,১.২৯.খ,১.৩০.খ, ১.৩১.খ,১.৩২.খ,১.৩৩.খ, ১.৩৪.ক,১.৩৫.খ,১.৩৬.খ

