জেলা 

স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি,একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  স্বাস্থ্যই সম্পদ, আর স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি বলে জানালন একেএম ফারহাদ। উল্লেখ্য, দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকার চাঁদপুর প্রগতি সংঘের পরিচালনায় ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে, উপস্থিত হয়ে রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুয়সী প্রশংসা করার পাশাপাশি ডেঙ্গু সচেতনতার বার্তা দেয় উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উল্লেখ্য ক্রীড়াপ্রেমী বাঙ্গালীদের কাছে ফুটবল খেলার মধ্যে দিয়ে যে সম্প্রীতির মেল বন্ধন আবির্ভাব হয় তাকে স্বাগত জানায় ফারহাদ।পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি হয়ে শিক্ষা জগতকে যেভাবে আলোকিত করে চলেছে,পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে তাকে সর্বতভাবে দেখা গেছে বিগত দিনে। ঠিক তেমনি আমুলিয়া অঞ্চলে উপস্থিত হয়ে ক্লাব কর্তৃপক্ষকে যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিতে দেখা যায় উক্ত জনপ্রতিনিধিকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে ,খেলাধুলার প্রতি আরো বেশি মনোনিবেশ হয়ে বাচ্চাদের কাছ থেকে মোবাইল ফোন দূরীকরণের বার্তা দেয় দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাঁতারু মনিরুল ইসলাম মোল্লা,শিক্ষক নুরুল হক বৈদ্য,নুরুল হক, সওকাত হোসেন পিয়াদা, কুতুব আক্তার স্থানীয় নেতৃত্ব এমদাদুল হক ঝন্টু, ব্যারিস্টার প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ