Maoist: মাওবাদীদের হাতে অপহৃত স্বামীকে উদ্ধার করতে শিশু কন্যাকে কোলে নিয়ে জঙ্গলে খোঁজ স্ত্রীর
বাংলার জনরব ডেস্ক : মাওবাদীরা অপহরণ করে স্বামীকে ধরে নিয়ে গেছে ভিডিও বার্তাই স্ত্রীর কাতর আবেদনেও স্বামীকে ছেড়ে দেয়নি। পর স্ত্রীর নিজেই সিদ্ধান্ত নেন স্বামীকে খুঁজে বের করবেন তিনি নিজেই। বিপদের কথা চিন্তা না করে আড়াই বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে ঢুকে গেলেন জঙ্গলে। সিনেমার চিত্রনাট্যকে হার মানিয়ে দেওয়া এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ে। মহিলার নাম সোনালি পওয়ার। মঙ্গলবারই তাঁর স্বামীকে মাওবাদীরা মুক্তি দিলেও সোনালি এখনও ফিরতে পারেননি। তিনি এখনও জঙ্গলেই।
সোনালি ও তাঁর স্বামী অশোক পওয়ার আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা। আড়াই ও পাঁচ বছরের দুই মেয়েকে নিয়ে সুখের সংসার। বেসরকারি নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ার অশোক সম্প্রতি ছত্তীসগঢ়ে এসেছিলেন একটি সেতু তৈরির কাজে। গত ১১ ফেব্রুয়ারি অশোক ও সংস্থার আর এক কর্মী আনন্দ যাদবকে অপহরণ করে মাওবাদীরা। তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি ঝাঁপিয়ে পড়েন সোনালিও। প্রথমে কাতর ভিডিয়োবার্তা পাঠান স্বামীর মুক্তি চেয়ে।

তার পর বিজাপুরের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে আড়াই বছরের কন্যাকে কোলে নিয়ে রবিবার জঙ্গলে ঢোকার সিদ্ধান্ত নেন তিনি। বিজাপুর ও নারায়ণপুরের সীমান্ত দিয়ে প্রবেশ করেন মাওবাদী অধ্যুষিত আবুজমাদ জঙ্গলে। মঙ্গলবার অশোক ও আনন্দকে মুক্তি দিয়েছে মাওবাদীরা। অশোকেরা বিজাপুরের কুতরুতে এসে পৌঁছেছেন।

