জেলা 

ডায়মন্ডহারবারের সরিষা বাজারে সাতসকালেই কুপিয়ে খুন এক ব্যক্তিকে, পালাতে গিয়ে গণপিটুনিতে খুন এক দুষ্কৃতী, গ্রেফতার এক, পলাতক দুই

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কাছে সরিষার বাজারে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে আজ বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সরিষা বাজারের মধ্যে এক ব্যক্তির ওপর চড়াও হয় চার দুষ্কৃতী। সকলের সামনে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর ফলে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় সরিষা এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement

তবে খুন করে পালানোর সময় এক দুষ্কৃতীকে এলাকার মানুষ ধরে ফেলেন এবং গণপিটুনি দেয়। ফলে ওই দুষ্কৃতী মৃত্যু হয়েছে। আরো এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ বাকি দুজন পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ