দেশ 

উত্তরপ্রদেশের কুশিনগরে কুয়োয় পড়ে মৃত্য ১৩ জন মহিলার, প্রধানমন্ত্রীসহ সমস্ত রাজনৈতিক দলের নেতাদের শোক প্রকাশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: উত্তরপ্রদেশের কুশিনগরের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে কুয়োয় পড়ে মৃত্য কমপক্ষে ১৩ জনের। আহত বেশ কয়েকজন। এখনো পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে জানা যাচ্ছে মৃত ১৩ জনই মহিলা।

এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং দলিত নেত্রী মায়াবতী।

Advertisement

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাতে কুশিনগর জেলার একটি নেবুয়া নউরঙ্গিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে একটি কুয়োর পাড়ে বাঁধানো জায়গার উপর বসেছিলেন বেশ কয়েকজন মহিলা। তাই প্রচণ্ড চাপ তৈরি হওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কুয়োর পাড়। জলে পড়ে যান বেশ কয়েকজন মহিলা। মৃত্যু হয় অন্তত তেরোজনের। আহত হয়েছেন আরও কয়েকজন। এই বিষয়ে গোরক্ষপুর জোনের এডিজি অখিল কুমার বলেন, “গতকাল রাত ৮.৩০ নাগাদ নেবুয়া নউরঙ্গিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।” কুশিনগরের জেলাশাসক এস রাজালিঙ্গম জানিয়েছেন মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, “উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি আমি। স্থানীয় প্রশাসন সমস্ত প্রয়োজনীয় কাজ করছে।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ