কলকাতা 

শিক্ষা দেখাক মুক্তির দিশা, চাই মানুষ গড়ার শিক্ষা স্যান্ডফোর্ড অ্যাকাডেমির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আহ্বানে সরব হলেন শিক্ষাবিদেরা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন : আজ আমাদের জন্য এমন শিক্ষা চাই, যা আমাদের সত্যিকার অর্থে মানুষ করতে পারবে। ক্ষুদ্র সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে সমাজের জন্য কিছু করতে উদ্বুদ্ধ হবে – এমন শিক্ষাই আজ আমাদের জন্য আশু প্রয়োজন, স্যান্ডফোর্ড অ্যাকাডেমির কর্ণধার শেখ জসীমউদ্দীন মন্ডলের এই কথা দিয়েই শুরু হলো বুধবারের খোলামেলা আলাপচারিতা। এদিনের আলাপচারিতার বিষয় ছিল, ‘শিক্ষা দেখাক মুক্তির দিশা, চাই মানুষ গড়ার শিক্ষা’। স্যান্ডফোর্ড অ্যাকাডেমির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতার নিউটাউনে অ্যাকাডেমির প্রধান কার্যালয়ে এদিন আয়োজন করা হয়েছিল শিক্ষা নিয়ে এক খোলামেলা আলাপচারিতা।

অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক কে বরণ করে নিচ্ছে এক ছাত্রী

Advertisement

দ্রুত অবক্ষয়ের এই যুগে শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত সকলেই একবাক্যে বললেন, শিক্ষা মানে কেবল তথ্যের ভিড় নয়, নিজের ভিতরের জ্ঞানকে উন্মোচন করা, বোধের সন্ধান করা। শিক্ষা হল ভাব ও বোধের সঞ্চার। একজন প্রকৃত শিক্ষকের কাজই হলো শিক্ষার্থীকে এই নৈতিকতাসম্পন্ন বোধের জাগরণ ঘটাতে সাহায্য করা। শিক্ষার্থী অভিজ্ঞতা থেকে নিজে নিজে যত শিক্ষা লাভ করবে, ততই তার নিজের প্রতি আত্মনির্ভরতা বাড়বে। মৌলিক চিন্তায় আজকের ছাত্রসমাজ যত বেশি উদ্বুদ্ধ হবে, ততই শিক্ষার আসল উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারব, আমাদের নতুন প্রজন্ম ততই তার ভিতরের শক্তির উন্মোচন ঘটাতে পারবে। আর শুধু কথায় নয়, কাজে এই কথার প্রমাণ দিতে হবে। আগামী প্রজন্ম আজকের শিক্ষকদের নিকট এই শিক্ষাই পেতে চায়।

বক্তব্য রাখছেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি         চট্টোপাধ্যায়

এদিনের সভায় শিক্ষকদের জন্য এরকমই আহ্বান উঠে এলো বারবার। শুনলেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা, তাঁদের সঙ্গে ছাত্র-ছাত্রীরাও, শ্রোতা হিসাবে এদিন ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, শিল্পপতি সহ বিভিন্ন পেশার মানুষ জনেরা।

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হুগলি জেলার সভাধিপতি মাহবুবুর রহমান।

বিশিষ্ট প্রশাসক অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হকের পৌরোহিত্যে এদিনের আলাপচারিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক এবং লেখক মেচবাহার শেখ, মাহবুবর রহমান, আশিস চক্রবর্তী, আশিস বসু, সাবির আহমেদ, সামিম সরকার, প্রশান্ত কুমার বসু, অমিত ভদ্র রোহন মিত্র, আব্দুর রফিক, পান্থ মল্লিক, আব্দুল হালিম শেখ, গৌরাঙ্গ সরখেল প্রমুখ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

           বিশিষ্ট শিক্ষা প্রশাসক ও লেখক মেচবাহার শেখ

এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক। উল্লেখ্য, ভিন্নধর্মী লেখক হিসেবে খ্যাত মেচবাহার শেখ প্রণীত ‘বোধের সন্ধানে’ বইটির আনুষ্ঠানিক উন্মোচন হয় এদিনের সভায়। এছাড়াও মূলত প্রান্তিক সমাজের ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার মূল স্রোতে উঠিয়ে আনতে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির উদ্যোগে এবং জিডি স্টাডি সার্কেলের ঐকান্তিক সহযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষভাবে প্রস্তুত ফাউন্ডেশন কোর্স, ডাক্তারিতে প্রবেশিকা NEET পরীক্ষার প্রস্তুতি সহ মাসের পড়া মাসে রেডি ইত্যাদি একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন অ্যাকাডেমির অন্যতম পরামর্শদাতা বিশিষ্ট শিক্ষক শেখ নাসিমউদ্দিন মন্ডল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ