কলকাতা 

অবসর গ্রহণের অনুষ্ঠান মঞ্চ থেকে মাদ্রাসার উন্নতিকল্পে ৫০০০০ টাকা দান করলেন আব্দুল ওহাব! মমতার নয়, প্রকৃত শিক্ষারত্ন আব্দুল ওহাবই

সেখ ইবাদুল ইসলাম : মাওলানা আব্দুল ওহাব একটানা ১১ বছর কলকাতার তপসিয়া এলাকার মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন  হাই মাদ্রাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছেন। আর একটানা ৪০ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ২০২৪ এর ৩০ শে সেপ্টেম্বর মাওলানা আব্দুল ওহাব মাদ্রাসা থেকে সরকারি নিয়ম অনুসারে অবসর গ্রহণ করেন। মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার কর্তৃপক্ষ মাওলানা আব্দুল ওহাবকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বৃহস্পতিবার ১৫ ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন যাকে আমরা শিশু দিবস হিসাবে পালন করে থাকি। এই  দিন আব্দুল ওহাবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান…

আরও পড়ুন
কলকাতা 

‘ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়, তিন দিনেও সমস্যার সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি’: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আশা জাগিয়ে শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে গেল। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একতরফা দাবির কাছে রাজ্য সরকার মাথা নত করল না। যার ফলে শেষ পর্যন্ত আলোচনাই হলো না সভা ঘরে প্রায় দুই ঘন্টা মুখ্যমন্ত্রী অপেক্ষা করার পর সভা ভেস্তে যায়। এরপরই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন আমি পদত্যাগ করতেই পারতাম কিন্তু ওরা চেয়ার চায় ওরা বিচার চায় না। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা জানালেন, তিনি পদত্যাগ করতে রাজি আছেন। কিন্তু কেউ কেউ বিচার চান না। চান ক্ষমতার চেয়ার। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার…

আরও পড়ুন
কলকাতা প্রচ্ছদ 

বামপন্থী ছাত্র যুবদের লালবাজার অভিযান, গ্রেফতার ১৪, শুক্রবারের মধ্যে সরাতে হবে পুলিশ কমিশনারকে না হলে শনিবার থেকে লালবাজার অবরুদ্ধ করবে বামেরা জানিয়ে দিলেন মোহাম্মদ সেলিম

বিশেষ প্রতিনিধি : পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর থেকে চলছে বামেদের ‘লালবাজার অভিযান’ ঘিরে উত্তাল হয়ে উঠল মধ্য কলকাতা। দুপুর সাড়ে ৩টে নাগাদ শুরু হয় মিছিল। দাবি একটাই, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। বামেদের লালবাজার অভিযান নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল পুলিশ। লালবাজারের অনেক আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটে দু’দিক থেকে ব্যরিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মিছিল আটকানোয় পথেই বসে পড়েন বামেরা। এখানে প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে বাম কর্মীরা বসে রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরজি করকাণ্ডে প্রমাণ লোপাটের…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

বিনীত গোয়েলকে কেন মমতা সরাচ্ছেন না?

সেখ ইবাদুল ইসলাম : অনেক আগেই বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ এ কথা ঠিকই আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কলকাতা পুলিশ তার দায় এড়াতে পারেনা। কিন্তু প্রথম দিন থেকেই কলকাতা পুলিশের কমিশনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন। প্রথমত ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে পৌঁছে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনার দিন থেকে বিভিন্ন রকম ভাবে বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার এদেশের নাগরিককে অনেক বেশি সন্দেহভাজন করে তোলে। পুলিশ কমিশনার যেভাবে সাংবাদিক…

আরও পড়ুন
কলকাতা 

ওবিসি রাইট প্রোটেকশান ফোরামের গণ কনভেনশন অনুষ্ঠিত হলো মৌলালি যুব কেন্দ্রে

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ২০ জুন মৌলালি যুব কেন্দ্রে *ওবিসি রাইট প্রোটেকশান ফোরামের* আয়োজিত গণকনভেনশনকে সফল করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সংখ্যালঘু দলিত পাশ্চাৎপদ জনগোষ্ঠী অধিকার রক্ষার আন্দোলনে বিভিন্ন সংগঠনের মিলে তৈরি হয়েছে *ওবিসি রাইট প্রোটেকশন ফোরামের*। আমাদের মূল লক্ষ্য হল মহামান্য কলকাতা হাইকোর্ট কর্তৃক ২০১০ পরবর্তী ওবিসি সার্টিফিকেট বাতিল করায় রাজ্য সরকারের কাছে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো। 22 মে, ২০২৪ কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। এই কনভেনশনে আমাদের দাবি ও কর্মসূচি: 1) OBC-র প্রাপ্ত অধিকার রক্ষা করতে রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে…

আরও পড়ুন
কলকাতা 

CESC : ১৫ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন পার্ক সার্কাস এলাকার একাংশ, নিরব সিইএসসি! নিরব বিদ্যুৎ দফতর!

বিশেষ প্রতিনিধি : ঈদুল আযহার উৎসবে যখন এদেশের মুসলমান সম্প্রদায় পালন করছে ঠিক তখনই কলকাতা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পার্ক সার্কাস এলাকায় দিনের পর দিন লোডশেডিং কাবু করে তুলেছে এলাকার মানুষকে। কোন কারন ছাড়াই গত ঈদুল আযহার দিন ৫ থেকে ৬ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে সিইএসসি। এর কারণ এখনো পর্যন্ত অজানা! কলকাতার পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন চার নম্বর ব্রিজের কাছে ৭০ নম্বর তিলজলা রোডে, গতকাল অর্থাৎ বুধবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি দুপুরের দিকে এক দু ঘন্টার জন্য বিদ্যুৎ এলেও পরক্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।…

আরও পড়ুন
কলকাতা 

সিপিএমের জন্যই রাজ্যে বিজেপি হেরেছে দাবি শুভেন্দুর

বিশেষ প্রতিনিধি : সিপিএমের ভোট কাটার কারনে বেশ কয়েকটি আসনে বিজেপি হেরে গেছে বলে দাবি করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ রেড রোডে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি যেমাত্র বারটি আসন পেয়েছে তার জন্য সিপিএম দায়ী। কারণ সিপিএম অনেক আসনে ভোট কেটে নিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের উদাহরণ দিয়েছেন। একইভাবে দেখা যাবে বেশ কয়েকটি লোকসভা আসনে যেমন আরামবাগ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ের নেপথ্যে সিপিএমের অবদান…

আরও পড়ুন
কলকাতা 

CESC : সিইএসসির লাগাতার লোডশেডিং এ বিপর্যস্ত পার্ক সার্কাস এলাকার সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি : সিইএসসির বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে প্রথম সারিতে পৌঁছে গেছে। রাজ্যের শাসক দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নানা রকম পরিষেবা কর চাপিয়ে শহরবাসীর উপরে আর্থিক বোঝা চাপিয়ে চলেছে CESC কর্তৃপক্ষ। তার উপরে পরিষেবার নামে এক অপব্যবস্থা চালিয়ে যাচ্ছে এই বিদ্যুৎ সংস্থাটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন বলে দাবি করে থাকেন কিন্তু সিইএসসি কর্তৃপক্ষ যেভাবে দিনের পর দিন সাধারণ মানুষের উপরে আর্থিক বোঝা চাপানোর পাশাপাশি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গাফিলতি করে চলেছে তা এক কথায় মেনে নেওয়া যায় না। এই…

আরও পড়ুন
দেশ 

বাংলায় কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে হাই কমান্ড নয় অধীরের কথাকে গুরুত্ব দিতে হবে সোনিয়া ও রাহুলকে

সেখ ইবাদুল ইসলাম : পঞ্চম দফার নির্বাচন শুরুর আগেই পশ্চিমবাংলায় কংগ্রেস দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তারা বাইরে থেকে সমর্থন করবে। আর এর প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশলকে চালাকি বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যিনি নিজে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেছেন। তিনি যে পরে জোটকে সমর্থন করবেন। এটা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অধীর চৌধুরীর ভাষায়, ‘‘উনি (মমতা) জোট থেকে পালিয়ে গিয়েছেন। ওঁর কোনও…

আরও পড়ুন
কলকাতা 

একই মঞ্চে বিজেপি প্রার্থী তাপস রায় ও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ! তারপর কি ঘটলো? জানতে হলে পড়ুন

বিশেষ প্রতিনিধি : তৃণমূল আর বিজেপি যে একই মুদ্রার এপিঠ ওপিঠ তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যেভাবে শাসক তৃণমূল দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় একই মঞ্চে হাজির হলেন এবং বক্তব্য রাখলেন মে দিবসের সকালে তা নজির বহীন। এটা একটি সৌজন্যের ছবি হতে পারত কিন্তু হলো না। কুনাল ঘোষ যে ভাষায় বললেন এবং তাপস রায়কে সমর্থন করলেন। তাতে এটাই স্পষ্ট হয়েছে। এতদিন ধরে রাজ্য রাজনীতিতে যে বাইনারি তা চলছিল তৃণমূল আর বিজেপি একই। তা প্রকৃতপক্ষে কুনাল…

আরও পড়ুন