দেশ 

BJP: কর্পোরেট সংস্থার সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিজেপি! টাকার অংক শুনলে আপনি আঁতকে উঠবেন,জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : রাজনৈতিক দলগুলি ২০১৯-২০ অর্থবর্ষে বিভিন্ন ব্যবসায়ী কর্পোরেট সংস্থার কাছ থেকে ৯২১.৯৫ কোটি টাকা অনুদান হিসাবে পেয়েছে।এই অনুদান প্রাপ্তির তালিকার শীর্ষে রয়েছে বিজেপি। তারা পেয়েছে ৭২০.৪০৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানে কংগ্রেস থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সঙ্গে ব্যবধান অনেকটাই। জাতীয় দল হিসাবে তৃণমূল এদের ধারে কাছে না এলেও ইলেক্টোরাল ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। অন্য দিকে সিপিএম কোনও অনুদান পায়নি কর্পোরেট সংস্থার থেকে। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব…

আরও পড়ুন
অন্যান্য 

Congress Crisis : কংগ্রেসের জি-২৩-এর বিদ্রোহের কারণ এবং দলের পক্ষে কতটা ক্ষতিকর !

সেখ ইবাদুল ইসলাম : ২০১৪-এর পর থেকে কংগ্রেস দল কয়েকটি ক্ষেত্রে সাফল্য দেখাতে পারলেও সার্বিক অর্থে তেমন কোনো বড় সাফল্য দেখাতে পারছে না । এর কারণ কী? তা অবশ্যই পর্যালোচনা করার প্রয়োজন আছে । কিন্ত কংগ্রেসের প্রবীণ নেতাদের মধ্যে এই পর্যালোচনা নজরে পড়ছে না । এদের মধ্যে বেশ কয়েক জন প্রথম সারির নেতা আছেন কপিল সিব্বল থেকে শুরু করে গুলাম নবী আজাদ পর্যন্ত বিদ্রোহী বলে চিহ্নিত হয়েছেন । যাঁদেরকে সংবাদ মাধ্যমের ভাষায় জি-২৩ বলা হচ্ছে । প্রসঙ্গত বলা প্রয়োজন, জি-২৩ এর মধ্যে ভূপেন্দ্র সিংহ হুডা ছাড়া আর কারও তেমন জনসমর্থন…

আরও পড়ুন
জেলা 

Murder : ঝালদায় কংগ্রেসের জেতা কাউন্সিলার খুনে নয়া মোড়, অভিযোগের তীর আই সির দিকে ,আরো বিস্ফোরক তথ্য সামনে এলো, কী সেই তথ্য জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : ঝালদার জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় আইসির সঙ্গে তাঁর ভাইপোর কথাবার্তার অডিও ভাইরাল হয়েছিল আগেই। এবার আরও বিস্ফোরক তথ্য ফাঁস করলেন নিহতের সেই ভাইপো মিঠুন কান্দু। নিহত তপনের বড়দা অনিল কান্দুর বড় ছেলে মিঠুন কান্দু ছিলেন ঝালদা থানার সিভিক ভলান্টিয়ার। প্রায় দু’বছর আগে তিনি এই কাজ হারান। কাকা তপন কান্দু একসময় বিজেপি করায় শাসকদল তৃণমূলের চাপে আইসি মিঠুনকে সিভিকের চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। মিঠুনের অভিযোগ, সম্প্রতি ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ তাঁকে বলেছিলেন যে, তিনি যদি তাঁর কাকাদের তৃণমূলে নিয়ে আসতে পারেন,…

আরও পড়ুন
দেশ 

Anish Khan Death Mystery : ‘‘আনিসকে পুলিশ খুন করেছে,বাংলায় অরাজকতা চলছে” মঙ্গলবার ভরা লোকসভায় দাঁড়িয়ে বললেন অধীর, টেবিল চাপড়ে সমর্থন করলেন সোনিয়া

বাংলার জনরব ডেস্ক : আলিয়ার ছাত্র নেতা আনিস খানের মৃত্যু নিয়ে এবার লোকসভায় সরব হলেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ।কংগ্রেস দলের এই সাংসদকে বলতে শোনা যায়, ‘‘আনিসকে পুলিশ খুন করেছে’’। লোকসভায় দাঁড়িয়ে তিনি এদিন বলেন, ‘‘বাংলায় অরাজকতা চলছে।’’ ভরা লোকসভায় অধীরের সেই বক্তব্যে টেবল চাপড়ে সমর্থন জানাতেও দেখা গেল কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীকে । একই সঙ্গে তিনি রবিবার বিকেলে ঝালদায় আততায়ীর গুলিতে নিহত হন কংগ্রেসের নব নির্বাচিত কাউন্সিলর তপন। লোকসভায় সে কথা জানিয়ে অধীর বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে।’’ সোমবার লোকসভার অধিবেশনে ছিলেন না অধীর। স্পিকারকে কংগ্রেস সাংসদ জানান,…

আরও পড়ুন
জেলা 

Municipal Election 2022: নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের একাধিক পুরসভার জিতে গেলো তৃণমূল

বাংলার জনরব ডেস্ক : নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের একাধিক পুরসভার জিতে গেলো তৃণমূল (TMC)। বীরভূমের সাঁইথিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভা জিতে গেলো তৃণমূল। এখনও পর্যন্ত দিনহাটার ৭টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘাসফুল শিবির। বীরভূমের সাঁইথিয়া পুরভায় মোট ১৬টি ওয়ার্ড। প্রত্যেকটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। মাত্র তিনটি ওয়ার্ডে অর্থাৎ ১,৪ এবং ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিএম (CPIM)। তবে বাকি কোনও ওয়ার্ডে আর প্রার্থী দিতে পারেনি তারা। বিজেপি এবং কংগ্রেস একটি ওয়ার্ডেও প্রার্থী দিতে পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। যদিও এখনও মনোনয়নপত্র স্ক্রুটিনি বাকি। উল্লেখ্য, এর আগে লোকসভা…

আরও পড়ুন
দেশ 

Congress : ত্রিপুরার জনপ্রিয় রাজনৈতিক নেতা সুদীপ রায় বর্মন বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

বাংলার জনরব ডেস্ক : সুদীপ রায় বর্মন গতকালই বিজেপি ছেড়ে দেন। ত্রিপুরার এই জনপ্রিয় নেতা কংগ্রেসের যোগ দেবেন তা আগেই বাংলার জনরব আগেই জানিয়ে দিয়েছিল। বাংলার জনরবের আগাম পূর্বাভাসকে সত্য করে কংগ্রেসেই যোগ দিলেন সুদীপ রায় বর্মন। কিছু কিছু সংবাদপত্র বলেছিল সুদীপ রায় বর্মন তৃণমূলে যোগ দিতে পারেন কিন্তু সেই কথা সত্য বলে প্রমাণিত হলো না আজ তিনি কংগ্রেসের যোগ দিয়েছেন।আজ মঙ্গলবার সকালে দিল্লিতে কংগ্রেস দফতরে গিয়ে তাঁরা দলে যোগ দেন। সূত্রের খবর, গত চার মাস ধরে সুদীপ রায় বর্মণ কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন। হাইকম্যান্ডও চাইছিল বিপ্লব…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi : “শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি, মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন, তিনি বিভেদ করেন না”: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক: হিজাব পরা নিয়ে কয়েক মাস ধরে দক্ষিণের কর্ণাটক রাজ্যে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক শেষ পর্যন্ত কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। হাইকোর্ট কি রায় যাই সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের জনতা। এবার হিসাব বিতর্কে সরাসরি মুসলিম মেয়েদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সরস্বতী পুজোর দিন রাহুল গান্ধী টুইট করে দেশবাসীকে বলেছেন,”শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি বিভেদ করেন না।” যদিও বিজেপি পাল্টা তো দেখেছে রাহুলের বিরুদ্ধে।কর্ণাটক বিজেপির টুইটে বলা হয়, “শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা, এভাবে রাহুল…

আরও পড়ুন
দেশ 

Assembly Election 2022: কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা, ৪০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি উত্তরপ্রদেশের জনতাকে দিলেন রাহুল ও প্রিয়াঙ্কা

বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কে জিতবে? তাই স্বাভাবিক ভাবেই এই নির্বাচন দেশের জাতীয় দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কংগ্রেস ও বিজেপির কাছে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 2024 সালের নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাকবে কি থাকবে না প্রায় ঠিক হয়ে যাবে এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর। তাই এই নির্বাচনে জিততে সব পক্ষই মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিস্থিতি যা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে পাঞ্জাব…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022: তাসের ঘরের মতো ভেঙে পড়ছে উত্তরপ্রদেশের বিজেপি, ৪৮ ঘণ্টার মধ্যে ৩ মন্ত্রীর পদত্যাগ ৬ বিধায়কের দলত্যাগ, আরো অন্তত একশো জন বিধায়ক দল ছাড়তে চলেছেন দাবি বিদ্রোহীদের

বাংলার জনরব ডেস্ক: তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে উত্তরপ্রদেশের বিজেপির সংসার। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তিনজন মন্ত্রীর পদত্যাগ ৬ জন বিধায়ক এর দাগ চমকে দিয়েছে ভারতবর্ষের রাজনীতিকে। সবার ক্ষোভ বিজেপি সরকারের উপরে অথচ এই বিজেপি সরকার এর সঙ্গেই এইসকল বিধায়ক মন্ত্রীরা পাঁচ বছর সংসার করেছেন। শুরু করেছিলেন বিশিষ্ট পিছিয়ে বর্গ সম্প্রদায়ের নেতা স্বামী প্রসাদ মৌর্য, এরপর পদত্যাগ করেছেন দারা সিং চৌহান আজ দুপুরে পদত্যাগ করলেন ধরম সিং সাইনী।মাত্র ৩ দিনের ব্যবধানে ৩ জন মন্ত্রীকে খোয়াল বিজেপি। সেই সঙ্গে রয়েছেন তাঁদের সাঙ্গপাঙ্গরা। হিসাব বলছে, গত ৭২ ঘন্টায় মোট ৬ জন বিজেপি…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022 : উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস, উন্নাও গণধর্ষণের নির্যাতিতার মা এবং এনআরসি – সিএএ আন্দোলনের নেত্রীকে প্রার্থী করে চমক দিল কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশ বিধানসভা ভোটের প্রথম দফার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। ১২৫ জন প্রার্থীর মধ্যে ৫০ জনকে প্রার্থী করা হয়েছে মহিলাকে। একমাস আগেই কংগ্রেস নেতা নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছিলেন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পূর্ব প্রতিশ্রুতি মত প্রিয়াঙ্কা গান্ধী আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করার সময় সেই কথা সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন এবারও আমরা ৪০ শতাংশ মহিলাকে প্রার্থী করেছি এবং ৪০ শতাংশ যুবককে প্রার্থী করেছি। তিনি আরো বলেন ,এই প্রার্থী তালিকার মধ্যে যে সকল মহিলা নির্যাতন অত্যাচারের…

আরও পড়ুন