জেলা 

জয়নগরে তৃণমূল নেতা খুনে অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজত, গুলি আমি চালাইনি নির্দেশ এসেছিল নাসিরের কাছ থেকে! দাবি ধৃত শাহারুল শেখের, কে এই নাসির?

বাংলার জনরব ডেস্ক : জয়নগরে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার গ্রেপ্তার করা হয়েছিল শাহারুল শেখকে। তাকে আজ বারুইপুর আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশ সেফাজতের নির্দেশ দিয়েছে যদিও পুলিশ এই অভিযুক্তকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল কিন্তু আদালত মাত্র দশ দিন পুলিশ হেফাজত দিয়েছে। বারুইপুর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় শাহরুল শেখ সাংবাদিকদের বলেন, তিনি গুলি চালাননি, গুলি চালিয়েছে গণপিটুনিতে মৃত শাহাবুদ্দিন। আর নির্দেশ এসেছিল নাসির বলে এক ব্যক্তির কাছ থেকে। কে এই নাসির ? এই প্রশ্ন সাংবাদিকরা করায় তার উত্তরের শাহারুল বলেন তিনি বড়…

আরও পড়ুন
জেলা স্বাস্থ্য 

Diabetic day: ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন 

বিশেষ প্রতিনিধি : ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস।হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে এই দিনটি পালন করা হয় ওয়াকথনের মাধ্যমে। হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালের সামনে থেকে এই ওয়াকাথনে পা মেলান হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী,বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ,এভারেস্ট জয়ী মলয় মুখার্জি,দেবাশীষ বিশ্বাস,হাওড়া সিটি পুলিশের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জী,ডক্টর সঞ্জয় শা,ডক্টর বিষ্ময় কুমার ও রোটারি ক্লাব অফ অরুনোদয় এবং বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের সংগঠন সংবেদনের বাচ্চারা। ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল আফায়ারস জয়তী ভট্টাচার্য…

আরও পড়ুন
জেলা 

ভগবানগোলার রানীতলায় শ্রী শ্রী শ্যামাপুজা উপলক্ষে বস্ত্র উপহার অনুষ্ঠান হয়

বিশেষ প্রতিনিধি : আজ ১৩ই নভেম্বর সোমবার,মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার রানীতলা থানায়,শ্রী শ্রী শ্যামাপুজা উপলক্ষে, রানীতলা থানার ওসি শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস এর উদ্যোগে দুস্হ, অসহায়, গরীব মানুষদের মধ্যে বস্ত্র উপহার অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং গরীবদের মধ্যে বস্ত্র উপহার দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার, উত্তরবঙ্গ পরিবহনের ডাইরেক্ট চাঁদ মহম্মদ,ব্লক সভাপতি আব্দুর রউফ,প্রবীন তৃনমূল কংগ্রেসের নেতা শিক্ষক আবু বক্কর, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মিল্টন, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিজানুর রহমান ডাবলু, জেলা…

আরও পড়ুন
জেলা 

বড় সায়েন্টিস্ট হতে হবে, উত্তরে জানালো ‘আমরাও প্রস্তুত’ : আল মোস্তফা মিশন-এর ছাত্রীরা

নাফিসা ইসমাতের প্রতিবেদন: স্বপ্ন দেখলে বড় স্বপ্ন দেখো। কেন হতে পারবেনা, তোমাদের মধ্যে কেউ সায়েন্টিস্ট বা বড় প্রশাসক! যেমনটি বলতেন বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম, ‘ওই স্বপ্ন নয়, যা তুমি ঘুমিয়ে দেখো, বরং সেই স্বপ্ন দেখো, যা তোমাকে ঘুমোতে দেয় না।’ সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার মালতীপুরে আল মোস্তফা মিশনের ছাত্রীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদেরকে উজ্জিবিত করে সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রস্তুতির কথা বলছিলেন গণিতের বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক। ছাত্রীরাও সমস্বরে শিক্ষকের সঙ্গে প্রত্যয়ের সঙ্গে জবাব দিল, ‘আমরাও প্রস্তুত’। বর্তমানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পুজোর ছুটি চলছে। খোলা আছে…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল নেতা খুনে উত্তপ্ত জয়নগর ! পিটিয়ে মারা হল এক অভিযুক্তকে, পুড়িয়ে দেওয়া হলো সিপিএম সমর্থকদের বাড়ি, অগ্নিগর্ভ পরিস্থিতির দায় এড়াতে পারবে কী পুলিশ ?

বাংলার জনরব ডেস্ক : ফজরের নামাজ পড়তে যাওয়ার সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর । আর এই মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠল জয়নগরের বামগাছি গ্রাম । তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বেছে এলাকার সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা চালায় শাসক দলের কর্মীরা বলে অভিযোগ । এমনকি একজন অভিযুক্ত পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।  সিপিএম কর্মী-সমর্থকদের বহু বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে অন্তত ২০ থেকে ২৫টি বাড়ি। অভিযোগের তির শাসকদলের দিকে। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশবাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন…

আরও পড়ুন
জেলা 

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গুলি করে মারা হল তৃণমূল নেতাকে!

বাংলার জনরব ডেস্ক : সোমবার কাকভোরে গুলিবিদ্ধ জয়নগরের তৃণমুল নেতা । তিনি ফজরের নাম পড়ার জন্য বাড়ি থেকে মসজিদ যাচ্ছিলেন ভোর ৫ টা নাগাদ । সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় । গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ ছুটে আসেন । এরপর গুলিবিদ্ধ তৃণমুল নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রামের। ওই গ্রামেরই গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন সইফুদ্দিন লস্কর (৪৩)। তিনি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন। সইফুদ্দিনর স্ত্রী বামগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। সইফুদ্দিনের মৃত্যুতে…

আরও পড়ুন
জেলা 

হুগলী জেলার হাজীগড়ে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, হুগলী :হুগলী জেলার প্রত্যন্ত একটি গ্রাম হাজীগড়, আজ অর্থাৎ শনিবার হাজীগড় পাড়া ও চামট পাড়া স্মশান কালী পুজো কমিটি আয়োজিত ও পাশে আছি সামাজিক সংগঠন এর কর্ণধার সাহিল মল্লিকের সহযোগিতায় সারাদিন ব্যাপী হয়ে গেলো এক বিশাল রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ হানিফ, প্রাক্তন কর্মাধ্যক্ষ অমিত ঘোড়ুই, গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দন্ডিচরণ ঘোষ, গুড়াপ বইমেলার সম্পাদক আদিত্য নারায়ণ চৌধুরী এবং বিশিষ্ট অভিনেতা জয়, বিশিষ্ট সংগীতশিল্পী শিমুল দাস সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে…

আরও পড়ুন
জেলা 

লোকসভা নির্বাচনে ৪২ আসনই জিতবে তৃণমূল কংগ্রেস, উত্তরবঙ্গে শীতবস্ত্র ও পাঠ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

জাতীয় শিক্ষা দিবসকে সামনে রেখে,দার্জিলিংয়ে পাঠ্য সামগ্ৰী ও বস্ত্র বিতরণ পঃবঃ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের* বিশেষ প্রতিবেদন, বাগডোগরা :  ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশা সাধারণ মানুষের জনজীবনে বাধা তৈরি হচ্ছে। প্রকৃতির এই খেলা কাবু করে মানুষকে।শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। বলাবাহুল্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন হিসেবে পুরো রাজ্যজুড়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অনন্য নজির সৃষ্টি করে চলেছে…

আরও পড়ুন
জেলা 

২৫৩ টি বেসরকারি বি.এড কলেজের অনুমোদন বাতিলের প্রতিবাদ জানালো এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : রাজ্যের ২৫৩ টি বি.এড কলেজের অনুমোদন বাতিল করার যে সিদ্ধান্ত বি এড বিশ্ববিদ্যালয় নিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন রাজ্যের ৬২৪ টি বি.এড কলেজের মধ্যে ৬০৩ টি কলেজ বেসরকারি, যার মধ্যে ২৫৩ টি কলেজ বাতিল করেছে বি.এড বিশ্ববিদ্যালয়। মূলত যে কারণে বাতিল করা হয়েছে তা খুবই দুঃখজনক। “ফায়ার সেফটি সার্টিফিকেট না থাকা, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকা ও শিক্ষকদের যথাসময়ে বেতন না দেওয়ার অভিযোগ তুলে বাতিল করা হয়েছে কলেজগুলো। অথচ রাজ্যের অসংখ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম শিক্ষক না থেকেও চলছে…

আরও পড়ুন
জেলা 

অভিষেকের নয়া ডায়মন্ডহারবার মডেল তৃণমূলকেই সমস্যায় ফেলতে পারে ! নওশাদের চাপেই ?

সেখ ইবাদুল ইসলাম : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার ফলতাতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘দুয়ারে সরকার’ শিবিরে যে ৭০ হাজার মানুষ তাঁর কেন্দ্রে বার্ধক্যভাতার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে রাজ্য সরকার এখনই টাকা পাঠাতে পারবে না। অভিষেক বলেন, ‘‘সরকার যবে দেবে দিক! তার আগে আমরা ডায়মন্ড হারবারের ৭০ হাজার মানুষকে বার্ধক্যভাতা দেব।’’ তাঁর কথায়, ‘‘এটাই ডায়মন্ড হারবার মডেল। কারও যদি গায়ে লাগে, তা হলে কিছু করার নেই।’’ তৃণমূলের ‘সেনাপতি’ এ-ও বলেছিলেন যে, তাঁর সংসদীয় এলাকায় এক-দেড় লক্ষ সক্রিয় তৃণমূলকর্মী রয়েছেন। তাঁদের কাছ থেকে…

আরও পড়ুন