বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পর এবার কি কেন্দ্রীয় এজেন্সির নিশানায় হরকালি? শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে জল্পনা
বিশেষ প্রতিনিধি : যতদিন বিজেপিতে ছিলেন ততদিন কেন্দ্রীয় এজেন্সি দেখতে পাননি বিধায়ক তন্ময় ঘোষের সম্পত্তি। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ৫৩ ঘণ্টা ধরে এই বিধায়কের বাড়ি এবং চালকলে তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি। এরই মাঝে বৃহস্পতিবার বাঁকুড়া সফরে গিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহারকে হুমকি দিলেন। কোতুলপুরের এই বিধায়ক বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন, বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক যদিও বিধানসভায় তিনি বিজেপি বিধায়ক হিসাবে বসে থাকেন। বৃহস্পতিবার বিষ্ণুপুরের দলের বিজয়া সম্মিলনীতে গিয়ে শুভেন্দুর হরকালীর উদ্দেশে বলেন, ‘‘হরকালীবাবু আপনি বাঁকুড়ায় দেড় কোটি টাকার বাড়ি করেছেন সবই আমার…
আরও পড়ুন