বিস্ফোরণ তদন্তে মুর্শিদাবাদের বেলডাঙায় এনআইএ, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি!
বাংলার জনরব ডেস্ক : ২০২২ সালের ১৭ই জানুয়ারি মুর্শিদাবাদ এর বেলডাঙার রামেশ্বরপুরের বাগানের একটি ঘরে বোমা বানানো হচ্ছিল। সেদিন রাত ৯টা নাগাদ ওই ঘরে বিকট বিস্ফোরণ হয়। তাতে প্রাণহানির ঘটনাও ঘটে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ৭৪ টি সকেট বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ওই ঘটনায় প্রথমে জেলা পুলিশ তদন্ত শুরু করে। তিন মাসের মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তার পর তথ্যপ্রমাণের ভিত্তিতে বিস্ফোরণের ঘটনার প্রায় আট মাস পর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওই মামলার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা।…
আরও পড়ুন