লক্ষীপূজার আগের দিন অলৌকিক ঘটনার সাক্ষী কলিকাতা গ্ৰাম
অভিজিৎ হাজরা, আমতা : গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা তথা আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত রসপুর গ্ৰাম পঞ্চায়েতের কলিকাতা গ্ৰামে গত ১৩ বছর ধরে সম্পুর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ‘ লক্ষী সংঘ ‘ লক্ষী আরাধনায় ব্রতী হন।এই বছর ‘ লক্ষী সংঘ ‘ র লক্ষী আরাধনার ১৪ তম বর্ষ। এই বছর লক্ষী পূজার আগের দিন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করল কলিকাতা গ্ৰামবাসীবৃন্দ। অলৌকিক ঘটনা প্রসঙ্গে জানা যায়, কলিকাতা গ্ৰামে কালিমন্দির সংলগ্ন তিন দিক খোলা পাকা মুক্ত মঞ্চে লক্ষী পূজা হয়ে আসছে। কালিমন্দিরের দালানে প্রতিদিন সন্ধ্যায় গ্ৰামের বয়স্ক ব্যক্তিরা বসে…
আরও পড়ুন