জেলা 

ফিলিস্তিনে শিশুদের গণহত্যার প্রতিবাদে ধিক্কার জানালো শিশুরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : ফিলিস্তিনে চলছে ইসরাইলি বর্বরতা । হাজার হাজার শিশু ও নারী হত্যার শিকার। এর প্রতিবাদে শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে প্রায় হাজার খানেক শিশু ও অভিভাবক অভিভাবিকা ধিক্কার জানালো। দোয়ার মজলিসের মধ্য দিয়ে যুদ্ধ নয়,শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য,এদিন ছিল সরিষা হাটের কাছে অবস্থিত মডেল মুস্তফা মিশনের বাৎসরিক অনুষ্ঠান। ইসলামিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমে ওঠে অনুষ্ঠানটি।

মাগরিব নামাজের পর হল সমাগমে পূর্ণ সভায় এক দোওয়ার মজলিশের মধ্যে দিয়ে ধিক্কার জানানো নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিবাদে। দোয়া পরিচালনা করেন মাওলানা এম তাহেরুল হক।

উপস্থিত ছিলেন মডেল মুস্তফা মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলাম, সভাপতি এম তাহেরুল হক, সম্পাদক তোফায়েল ইবনে মিরাজ, ডাক্তার শামীম আহমেদ, শিক্ষক ও সাংবাদিক আজিজুল হক প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আমির হোসেন লস্কর।

“আমিরুল মুমিনিন’নাটকটির মধ্যে দিয়ে জাকজমকপূর্ণ হয়ে ওঠ ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ