জেলা 

নন্দীগ্রামের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় : নওশাদ সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের রাজত্বে নন্দীগ্রামের উন্নয়ন থমকে আছে। অথচ নন্দীগ্রাম গণহত্যাকে অন‌্যতম ইস্যু করে ক্ষমতা দখল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সেই গণহত্যা কারা চালিয়েছিল ও সেই হত্যাকারীদের শাস্তি আজও কেন হল না তার জবাবদিহি তৃণমূল সুপ্রিমোকে দিতে হবে। আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এক জনসভায় একথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বিজেপি’রও তুমুল সমালোচনা করে বলেন, তারাও রাজনৈতিক ফায়দা লোটার জন্য নন্দীগ্রামকে ব্যবহার করেছে। তিনি এখানকার নানান সমস্যার কথা তুলে ধরেন, স্থানীয় সাংসদের দিকে প্রশ্নের আঙুল তুলে বলেন নন্দীগ্রামকে এখনও কেন ভারতীয় রেল…

আরও পড়ুন
জেলা 

সাধারণ মানুষের মধ্যে আল কোরআন অনুবাদ বিতরণ বাসন্তীতে

বিশেষ প্রতিনিধি :  আল কুরআন প্রচার কর্মসূচি -র অংশ হিসাবে পবিত্র আল কোরআন বিতরণ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীর লেবুখালী জামা মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উত্তোক্তরা সাধারণ মানুষ ও মুসল্লিদের হাতে কোরআন মাজিদের অনুবাদ তুলে দেন। আল কোরআন একাডেমী লন্ডন এর এদিনের কর্মসূচির উদ্দোক্তা। উদ্যোক্তা ও আয়োজক মাওলানা মুহাম্মদ রাকিব হক জানান, এদিন ১০০ মানুষের হাতে পবিত্র কোরআন মাজিদের অনুবাদ বিতরণ করা হয়েছে। তিনি বলেন সাধারণ মানুষের মধ্যে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন শিক্ষার মাধ্যমে সুষ্ঠু জীবন যাপনে উদ্বুদ্ধকরণ আমাদের লক্ষ্য। কারণ আমরা জানি পবিত্র কোরআন মাজিদে সব কিছুর…

আরও পড়ুন
জেলা 

জয়নগরের তৃণমূল নেতার খুনে ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ! অভিযুক্তরা সকলেই সিপিএম কর্মী !

বাংলার জনরব ডেক্স : জয়নগরের তৃণমূল নেতা খুনের ৭২ ঘণ্টার মধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সকলেই সিপিএমের সমর্থক বলে জানা গেছে। এদের মধ্যে মূল অভিযুক্ত আনিসুর লস্করকে নদীয়ার হরিণঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে বাকি চারজনের নাম প্রকাশ করেনি এখনো পুলিশ পরে প্রকাশ করবে বলে জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আনিসুরই ‘মাস্টারমাইন্ড’। তিনি দলুয়াখাকির বাসিন্দা। নিহত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানেও নাম রয়েছে আনিসুরের। পুলিশ সূত্রে খবর, জয়নগরকাণ্ডে ধৃত শাহরুল শেখ যে ‘বড়ভাই’-এর কথা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর নাম আলাউদ্দিন সাঁপুই। তিনি মন্দিরবাজার…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সোমসপুর নেতাজী সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ সিরাজ:- ধনিয়াখালির সোমসপুর জেলে পাড়ার নেতাজী সংঘের পরিচালনায় ১৫ নভেম্বর বুধবার ভাতৃদ্বিতীয়ার দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সংস্থার সম্পাদক রাম পাত্র এবং সভাপতি প্রান্তি দেশমুখ। প্রায় পঁচিশ বছর ধরে ধনিয়াখালির এই প্রান্তিক এলাকায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। ধনিয়াখালির বিভিন্ন প্রান্তের শত শত মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও নাট্যশিল্পী নৌশাদ মল্লিক , স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান গোলক দেশমুখ, শিক্ষক সুরজিৎ চ্যাটার্জী, সৌরভ পাত্র, কার্তিক পাত্র প্রমুখ । অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে তনুশ্রী মুখার্জী (পূজা)।…

আরও পড়ুন
জেলা 

ফের নওশাদকে আটকালো পুরুলিয়ার আঘরপুরে পুলিশ! যেতে না দেওয়া পর্যন্ত রাস্তায় বসে থাকবেন জানালেন নওশাদ

বাংলার জনরব ডেস্ক : পুরুলিয়ার আঘরপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ঢুকতে বাধা দিল পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ।গন্তব্যে পৌঁছতে না দেওয়া পর্যন্ত রাস্তায় বসে থাকবেন বলেই জানান তিনি। আগাম ঘোষণা মত আজ বুধবার রূপসী বাংলা এক্সপ্রেসের চড়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন ইন্ডিয়ান সেকুলার  ফ্রন্টের নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী।গন্তব্যে পৌঁছনোর কিছুক্ষণ আগে ট্রেন লক্ষ্য করে ইট ছোড়া হয়। আইএসএফ বিধায়ক জানান, “বি ওয়ান কামরায় পাথর ছোড়া হয়েছে। আমি ছিলাম সি ওয়ানে। তাই কোনও চোটাঘাত লাগেনি।” সকাল ১১টা ৫০ মিনিটে পুরুলিয়া স্টেশনে পৌঁছে আমজনতার…

আরও পড়ুন
জেলা 

ভারত সেবাশ্রম সঙ্ঘে গণ ভাইফোঁটা ও মিলন উৎসব

বিশেষ প্রতিনিধি : বিশ্বকল্যাণে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের মহান আদর্শকে পাথেয় করে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির গণ ভাইফোঁটা মিলনোৎসবের আয়জন করা হয়।   স্বামী প্রণবানন্দজী মহারাজের ত্যাগের মহামন্ত্র আজ থেকে শতবর্ষ পূর্বে গ্রহণ করেছিলেন। সেই মহান ত্যাগের পূর্ণকালে ১০০জন ভাইহীন বোন এবং ১০০ জন বোনহীন ভাই মিলিত ভাবে এই ফোঁটার আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দির এই আয়োজনে ভাই বোনদের জন্য ঐতিহ্য ও নিয়মানুযায়ী ফল মিষ্টির সাথে সামান্য উপহার তুলে…

আরও পড়ুন
জেলা 

প্রাক্তন সাংসদ মান্নান হোসেনের প্রয়ান দিবসে রুহের মাগফিরাত কামনা উপলক্ষে শীত বস্ত্র উপহার

বিশেষ প্রতিনিধি :  আজ ১৪ই নভেম্বর মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলার খাগড়াঘাট স্টেশন রোডের জাগৃতি সংঘ ক্লাব ময়দানে,খাগড়াঘাট মান্নান হোসেন সেবা সমিতির ব্যাবস্হাপনায়, এবং জেলা পরিষদের সদস্য রাজীব হোসেনের উদ্যোগে গরীব, দুঃস্হদের বস্ত্র উপহার অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, পশ্চিমবঙ্গের বিধানসভায় অধিবেশন চলাকালীন প্রতিদিন,প্রশ্ন ও উল্লেখ পর্বে উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন এবং নব নির্বাচিত বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক অপূর্ব সরকার,নব নির্বাচিত বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক রবিউল আলম চৌধুরী, বিধায়ক রাজ্জাক, বিধায়ক আশিষ মার্জিত , প্রবীন তৃনমূল কংগ্রেসের নেতা অশোক দাস,ছাত্র নেতা ভীস্মদেব কর্মকার প্রমুখ। উল্লেখ থাকে…

আরও পড়ুন
জেলা 

জয়নগরে অশান্তি অব্যাহত! ঘর ছাড়াদের নিয়ে বাড়ি ফেরাতে গিয়ে বাধার মুখে সুজন- কান্তি, বারুইপুরের এসডিপিওর সঙ্গে বচসায় জড়ালেন নওশাদ!

বাংলার জনরব ডেস্ক : জয়নগরে তৃণমূল কংগ্রেসের নেতা খুনকে কেন্দ্র করে বিরোধীদের পুরুষশূন্য করা হয়েছে বলে অভিযোগ। বিরোধীদলের কোন পুরুষ এলাকায় নেই বলে মহিলাদের অভিযোগ একটা হাহাকার একটা কান্নার রোল ধ্বনিত হচ্ছে সমগ্র এলাকা জুড়ে। মনে হচ্ছে যেন বীরভূম জেলার রামপুরহাটের বগটুই ঘটনারই পুনরাবৃত্তি করছে দক্ষিণ ২৪ পরগনার জয় নগরে। যেভাবে বিরোধীদের সন্দেহ করে ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশের সামনে যে কাজগুলো করা হয়েছে তা নিঃসন্দেহে গুরুতর অপরাধ একইসঙ্গে পুলিশ মন্ত্রীর ব্যর্থতা প্রকট হয়ে ধরা পড়ছে। এদিকে সন্ত্রাস কবলিত জয়নগর এলাকার পরিদর্শনে যান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিপিএমের সম্পাদক তথা…

আরও পড়ুন
জেলা 

হুগলির বেলমুড়ি ইউনিয়ন ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে ডাউট ক্লিয়ারিং সেশন : উদ্যোগে স্যান্ডফোর্ড অ্যাকাডেমি

নিজস্ব প্রতিনিধি : ডাক্তারিতে ভর্তি পরীক্ষা ‘নিট’ প্রস্তুতি প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এবার কলকাতার নামী প্রতিষ্ঠান স্যান্ডফোর্ড অ্যাকাডেমি পাশে দাঁড়াল মাধ্যমিক পরীক্ষার্থীদের। রাজ্যব্যাপী মক টেস্ট নেওয়ার পর এবার শুরু হয়েছে ডাউট ক্লিয়ারিং করানোর পালা। সোমবার তারই আয়োজন ছিল হুগলির বেলমুড়ি ইউনিয়ন ইনস্টিটিউশনে। বিশিষ্ট ইংরেজি শিক্ষক রাহুল সেনগুপ্ত এই আয়োজন এর শুভ সূচনা করেন। এরপর সেন্টার আধিকারিকরা, বিশিষ্ট শিক্ষক পার্থ অধিকারী, শুভঙ্কর দাস, সঞ্জীব মুদি ও কর্পোরেট ব্যক্তিত্ব শুভজিৎ মাইতি ছাত্র-ছাত্রীদের হাতে মূল্যায়ন করা খাতা তুলে দেন। বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকেরা, বাংলায় জহরলাল নাইয়া, ইংরাজির রাহুল সেনগুপ্ত, ইতিহাসে রুহুল কুদ্দুস, ভূগোলে মিতালী…

আরও পড়ুন
জেলা 

আল আমিন মিল্লি মিশনে ভর্তি পরীক্ষা

গত ১২/১১/২০২৩ তারিখে আল আমিন মিল্লি মিশনের ক্যাম্পাসে ম্যানেজমেন্ট এর কোটায় পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় প্রায় ২০০ জনের মত ছাত্ররা পরীক্ষা দেয় ! এদিন পরীক্ষা শুরু হয় বেলা ১১ টা থেকে। এই উপলক্ষে মিশন ক্যাম্পাসে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। এছাড়া মিশনের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আরাফাত আলী মিদ্দা সহ শিক্ষক আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল ওহাব মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার মাদ্রাসার মাওলানা আলিনুর প্রমুখ। মিশনে আগত অতিথিরা মিশনের পরিকাঠামো মসজিদ এবং নতুন নির্মীয়মাণ বিল্ডিং…

আরও পড়ুন