ভগবানগোলার রানীতলায় শ্রী শ্রী শ্যামাপুজা উপলক্ষে বস্ত্র উপহার অনুষ্ঠান হয়
বিশেষ প্রতিনিধি : আজ ১৩ই নভেম্বর সোমবার,মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার রানীতলা থানায়,শ্রী শ্রী শ্যামাপুজা উপলক্ষে, রানীতলা থানার ওসি শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস এর উদ্যোগে দুস্হ, অসহায়, গরীব মানুষদের মধ্যে বস্ত্র উপহার অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং গরীবদের মধ্যে বস্ত্র উপহার দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার, উত্তরবঙ্গ পরিবহনের ডাইরেক্ট চাঁদ মহম্মদ,ব্লক সভাপতি আব্দুর রউফ,প্রবীন তৃনমূল কংগ্রেসের নেতা শিক্ষক আবু বক্কর, জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মিল্টন, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিজানুর রহমান ডাবলু, জেলা কমিটির সম্পাদক গোলাম সাদিয়ার দুলাল,


জেলা কমিটির সম্পাদক আব্দুর রাজ্জাক , প্রাক্তন প্রধান আলাউদ্দিন সেখ, প্রাক্তন প্রধান সামসুল হক, প্রাক্তন অন্চল সভাপতি তৈয়েব আলি, তৃনমূল কংগ্রেসের নেতা রাসেল, সাফিকুল ইসলাম, মহিলা নেত্রী নাজিমা খাতুন,স্বপন অধিকারী প্রমুখ।

