ডাঃ মহেশ ভট্টাচার্যের আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠান
আসাদ আলী-বাংলার জনরবঃ ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুনাম দেশ-বিদেশ সর্বজনবিদিত। সেই কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত বিশিষ্ট হোমিওপ্যাথি ডাক্তার মহেশচন্দ্র ভট্টাচার্য । শুধুমাত্র এই কলেজের একজন প্রতিষ্ঠাতাই ছিলেন না, ছিলেন একজন বিশিষ্ট প্রাজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন চিকিৎসক ও লেখক ও ‘এম ভট্টাচার্য’নামের হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত কারী প্রথম সারির সংস্থার কর্ণধার, একটি সময় পৃথিবীর প্রায় ৩০ টির ও বেশি দেশের মানুষের কাছে এই সংস্থার ওষুধ পরম বিশ্বাস ও শ্রদ্ধার সাথে কিনতেন। এখনও একটু ভাঁটা পড়লেও তা বহমান। আজ ২৩/০৩/২০২৪ তারিখ তাঁরই প্রতিষ্ঠিত এই কলেজে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন…
আরও পড়ুন