জেলা 

ভূপতিনগরে NIA র উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ,পূর্ব মেদিনীপুরের ডিএম ও পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য কমিশনের কাছে অনুরোধ জানালেন শুভেন্দু অধিকারী

ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার-সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন নির্বাচন কমিশনে জানিয়েছেন তিনি। জেলাশাসকের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে পুরনো ঘটনা নিয়ে তদন্ত শুরু করার আসল উদ্দেশ্য হল, রাজ্যের শাসকদলের বুথ এজেন্টদের গ্রেফতার করানো। তাতে তৃণমূলের ভোট ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে, যার ফয়দা তুলে জিতে যাবেন বিজেপি প্রার্থী। এই উদ্দেশেই বিজেপি…

আরও পড়ুন
জেলা 

পূর্ব মেদিনীপুরে ভূপতি নগরে এনআইএ আধিকারিকদের উপর মহিলারা আক্রমণ করেনি, আক্রমণ করেছে এনআইএ এর কর্মীরা দাবী মমতার

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলা করেনি ওই এলাকার মহিলারা হামলা করেছে কেন্দ্রীয় এজেন্সির লোকেরা এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ওই এলাকার মহিলারা।। আজ শনিবার দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে মমতা বলেন, “হামলাটা কে করেছে? মেয়েরা করেনি। করেছে NIA। গদ্দার জানে হারবে। তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকোলেট বোম ফেটেছিল ২০২২ সালে। যদি মহিলাদের বাড়ি গিয়ে, গ্রামে গিয়ে অত্যাচার করে। মহিলারা কী করবে? শাঁখা-পলা পরে, মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? মহিলারা তাঁদের ইজ্জত, সম্মান রক্ষা করবে না? তুমি…

আরও পড়ুন
জেলা 

“মমতার গ্যারেন্টি মোদীর গ্যারেন্টির মতো মিথ্যাচার নয়,আমরা শুধু ভোটের সময় আসি না, সারা বছর পাশে থাকি’’ জলপাইগুড়ির সভায় দাবি তৃণমূল নেত্রীর

বাংলার জনরব ডেস্ক : নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ শুক্রবার সকালে কোচবিহারের সভা করেন এর পরে যান জলপাইগুড়ি। জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বে নজির ভাবে আক্রমণ করেন। এদিন জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “গ্যাসের দাম কত? আবার নির্বাচন হয়ে যাবে, গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম বাড়বে। ইলেকশন এলে ২০০ টাকা দাম কমে, চলে গেলে ১০০০ টাকা বাড়ে!” হিমোগ্লোবিন, হার্টের ওষুধ, অ্যান্টাসিড থেকে ভিটামিন, ১ এপ্রিল থেকে সব ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। গ্যাস থেকে ওষুধ, বিজেপি জমানায় লাগামছাড়া মূল্যবৃদ্ধির সমালোচনা করে মমতা…

আরও পড়ুন
জেলা 

নাবালিকাকে ধর্ষণ পশ্চিম বর্ধমানের বারাবনিতে, এলাকায় উত্তেজনা গ্রেফতার পাঁচ অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনি থানা এলাকায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে এলাকায় পুলিশ বাহিনী পাঠাতে হয়। ইতিমধ্যে গণধর্ষণের অভিযোগে ছ’জনের নামে এফআইআর দায়ের হয়েছে বারাবনি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি এক জন এখনও পলাতক। তবে নির্যাতিতার বাবার অভিযোগ, অভিযুক্তদের মধ্যে আরও দু’জনের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, বারাবনির একটি গ্রামে পুজো উপলক্ষে মেলা বসেছিল। সেই মেলায় এসেছিলেন বীরভূমের দুবরাজপুরের কয়েক জন যুবক। তাঁদের মধ্যেই কয়েক…

আরও পড়ুন
জেলা 

ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওশাদ! বামেদের সঙ্গে জোট ভেঙ্গে যাদবপুরে প্রার্থী দিল আইএসএফ, দেখে নিন আইএসএফের দ্বিতীয় প্রার্থী তালিকা

বুলবুল চৌধুরি  : নিজের বিশ্বাসযোগ্যতা কে কার্যত রাজনীতির যুপ কাষ্ঠে বলি দিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এর কেন্দ্রীয় কার্যালয় ফুরফুরা শরীফে সাংবাদিক বৈঠক করে লোকসভার ৫ আসনের জন্য নতুন করে প্রার্থী তালিকা ঘোষণা করলো নওশাদ সিদ্দিকীর দল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী করেছে মজনু লস্কর নামে কোন এক ব্যক্তিকে। যাদবপুর লোকসভা কেন্দ্রে আই এস এফ এর প্রার্থী হয়েছেন আইনজীবী নুর আলম খান, বালুরঘাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হয়েছেন অধ্যাপক ড. মোজাম্মেল হক, উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে আইএসএফ…

আরও পড়ুন
জেলা 

”বিজেপির একটাই নীতি, ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি” : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক :  বিজেপি দল দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে আজ বৃহস্পতিবার মাথাভাঙার সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ,”বিজেপির একটাই নীতি। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি।” মমতার দাবি, বিজেপির শাসন মানে আসলে এজেন্সিরাজ। ভোটের মুখে, এমনকী নির্বাচনী আচরণ বিধি (MCC) চালু হওয়ার পরও যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয়, তা সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিরোধী নেতা ইডি, সিবিআই, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সির নজরে পড়ছেন। বিরোধীদের অভিযোগ, সবটাই করা হচ্ছে বিরোধীদের দুর্বল করতে। সেই অভিযোগই তৃণমূল সুপ্রিমো…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মুহাম্মদ সেলিমকে বিজয়ী ঘোষণা করে দিলেন অধীর রঞ্জন চৌধুরী

বিশেষ প্রতিনিধি : নির্বাচন হতে এখনো ৩৫ দিন বাকি আছে তার মাঝে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে বিজয়ী ঘোষণা করে দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সকালে বহরমপুরেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অধীর। সেখানেই তিনি বলেন, ‘‘মহম্মদ সেলিম জিতে বসে আছেন। জিতবেন।’’ অতীতে একাধিক ভোটে দেখা গিয়েছে বাম ভোট কংগ্রেসের দিকে গেলেও, কংগ্রেসের ভোট সিপিএম তথা বামেদের দিকে যায় না। অস্বীকার না-করে অধীরের জবাব, ‘‘সেটা একটা পর্ব ছিল। কিন্তু সময় বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে ভাবনাও বদলায়।’’ অর্থাৎ অধীর নিশ্চিত, এ বার মুর্শিদাবাদ…

আরও পড়ুন
জেলা 

বহরমপুরে তৃণমূল জিতলে আমি রাজনীতি ছেড়ে দেবো : অধীর রঞ্জন চৌধুরী

বাংলার জনরব ডেস্ক : ২০১৯ এর লোকসভা নির্বাচনে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে পরাস্ত করার ডাক দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। সেদিন সেদিন অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন বহরমপুরে যদি আমি হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেবো। উল্টোদিকে সেই দিন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন অধীর চৌধুরীকে হারাতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সেই সময অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন শুভেন্দু কেন রাজনীতি ছাড়বে আমি হেরে গেলে আমিই রাজনীতি ছেড়ে দেবো। তৃণমূলের শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়েও সেদিন অধীর কে হারাতে পারেনি তৃণমূল কংগ্রেস। ২০১৯ এর লোকসভা নির্বাচনে ৮১ হাজারের…

আরও পড়ুন
জেলা 

মুক্তি সাপোর্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ হাতে কলমে গণিত কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির সঙ্গে বিজ্ঞান এবং অঙ্কের নিবিড় যে যোগ, তা বারবার প্রমাণিত হয়েছে। আমরা গনিত ভুল করতে পারি কিন্তু প্রকৃতি তার গনিতে কখনও ভুল করে নি। আমরা ছোটবেলায় একে চন্দ্র, দুইয়ে পক্ষ শিখেছি। সেখান থেকেই আমাদের প্রকৃতির সাথে পরিচয়। প্রকৃতিতে বৃত্তাকার মে কোনো কিছুর দিকেই তাকালে দেখা যাবে, তার যে পরিসীমা এবং ব্যাস, এরা কী সুন্দর সম্পর্কে গাঁথা! সকল বৃত্তেরই এই আনুপাতিক হার একই, ২২ঃ৭ উপরের কথাগুলো আজ বারবার উঠে আসছিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং-এ রায়বাঘিনি অঞ্চলে মুক্তি পরিচালিত ১১ টি সাপোর্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সারাদিনের এক গণিত কর্মশালায়।…

আরও পড়ুন
জেলা 

সুফি পীর গোলাম সালমানী আব্বাসী রাহ এর স্মরণে ঈসালে সওয়াব

গুডফ্রাইডের পরেরদিন অর্থাৎ ১৯ রমজান,৩০ মার্চ ২০২৪ ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় সুফি পীর গোলাম সালমানী আব্বাসী রাহ এর স্মরণে ঈসালে সওয়াব উপলক্ষে ইফতার মজলিস, জামায়াতবদ্ধ ভাবে মাগরিবের নামাজ আদায়,তাবারুক বিতরণ, বিনামূল্যে ধর্মীয় কিতাব বন্টন করা হয়। অসংখ্য খলিফা,মুরিদ,ভক্ত উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাত করেন, হজরত মাওলানা মুফতি হাসান সিদ্দিকী সাহেব। সুফি গোলাম সালমানী আব্বাসী স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়, মাওলানা মুফতি হাসান সিদ্দিকী হুজুরকে।সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন, শামসুল উলামা গোলাম সালমানী আব্বাসী রাহ এর প্রপৌত্র মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী।

আরও পড়ুন