জেলা 

রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি :২১শে মার্চ ২০২৪, দুপুর দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুভ সূচনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা আরিফা মল্লিক। এই মাদ্রাসার মূলত পিছিয়েপড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা এবং মোবাইল অ্যাডিকশন এর কথা তুলে ধরেন অভিভাবক-অভিভাবিকারা। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা থেকে কিভাবে বের করা যায় সে বিষয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা। প্রতিষ্ঠানের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক, এলাকার পিছিয়েপড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শিক্ষার মূল স্রোতে আনার প্রয়োজনেই তাঁর এই ‘প্রতিষ্ঠান তৈরী’ ভাবনার কথা তাঁর বক্তব্যে…

আরও পড়ুন
জেলা 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জল দিবস উপলক্ষে আলোচনা চক্র দুদিন ধরে

ফারুক আহমেদ : কল্যাণী বিশ্ববিদ্যালয় পরিবেশগত তথ্য সচেতনতা সক্ষমতা বৃদ্ধি এবং জীবিকা কর্মসূচি-এর উদ্যোগে গত ১৯ ও ২০ মার্চ বিশ্ব জল দিবস উদযাপন করা হোলো একটি দ্বি-দিবসীয় জাতীয় আলোচনা চক্র ও কর্মশালার মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২২ টি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, গবেষক-গবেষিকাদের নিয়ে এই আলোচনা চক্র ও কর্মশালার উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় ড. অমলেন্দু ভূঁইয়া মহাশয়। “জল সংরক্ষণ ও তার ব্যবহার যোগ্য সরবরাহ” নামাঙ্কিত এই আলোচনা চক্রের মূল আকর্ষণ ছিলো ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান মডেল ও পোস্টার প্রতিযোগিতা। মূল আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত…

আরও পড়ুন
জেলা 

শিলিগুড়ির পানিট্যাঙ্কি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলার জনরব ডেস্ক :  শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি বাজারে (Panitanki) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ১১টি দোকান। তার মধ্যে রয়েছে কাপড়, মুদিখানা, ইলেকট্রনিক্সের দোকান। শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন বাসিন্দারা। মুর্হূতের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভারত-নেপাল সীমান্ত (Nepal-India Border) লাগোয়া অঞ্চল শিলিগুড়ির পানিট্যাঙ্কি। এশিয়ান আর্ন্তজাতিক সড়কের পাশের এই অঞ্চলে শনিবার ভোরবেলায় আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা বাজারে ধোঁয়া বেরতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই।…

আরও পড়ুন
জেলা 

নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এসএসসির উত্তর পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান!

বাংলার জনরব ডেস্ক : সিআইডির হাতে গ্রেফতার হলেন স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিন। তাকে গতকাল বৃহস্পতিবার সিআইডি গ্রেফতার করে আজ শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে তাকে তোলা হয়। স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর নিজের প্রভাব খাটিয়ে স্ত্রীকে চাকরি দেওয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই একই মামলায় গ্রেফতার হয়েছেন তার স্ত্রী জেসমিন খাতুন। এসএসসির উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান পদে দীর্ঘ দিন ছিলেন শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন। অভিযোগ, এসএসসির প্যানেল বাতিল হয়ে যাওয়া সত্ত্বেও নিজের পদের প্রভাব খাটিয়ে ২০১৯ সালে স্ত্রী জেসমিনকে…

আরও পড়ুন
জেলা 

বোলপুরে চন্দ্রনাথ সিংহের বাড়িতে ইডির হানা

বাংলার জনরব ডেস্ক : বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালে তাঁর বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি গাড়ি করে চন্দ্রনাথের নিচুপট্টির বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী চন্দ্রনাথের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথ রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী। ইডি সূত্রে খবর, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে এসেছে। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছেছেন বলে ইডি সূত্রে খবর। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে নিজের বাড়িতে নেই চন্দ্রনাথ। তিনি রয়েছেন তাঁর গ্রামের বাড়ি মুরারইতে।…

আরও পড়ুন
জেলা 

ইউসুফ পাঠান ব্যাপক ভোটের ব্যবধানে অধীরকে হারাবেন বললেন ‘বিদ্রোহী’ হুমায়ুন! বারানসিতে মোদি কী বহিরাগত? প্রশ্ন পাঠানের

বাংলার জনরব ডেস্ক  : জীবনের দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য ইউসুফ পাঠান। তৃণমূল প্রার্থী হিসেবে প্রায় এগারো দিন পর বহরমপুরে পা দিলেন পাঠান। প্রথম দিনেই বলা যেতে পারে মানুষের মন তিনি জয় করে নিয়েছেন। এতদিন ধরে যে প্রচার চালানো হচ্ছিল বহরমপুর জুড়ে, যে ইউসুফ পাঠান বহিরাগত। তিনি প্রচারের প্রথম দিনই বলে দিলেন তিনি বাংলায় থাকতে এসেছেন। বহরমপুরে থাকতে এসেছেন। বহরমপুরের মানুষকে আপন করতে এসেছেন। একই সঙ্গে তিনি বললেন গুজরাটের মানুষ হয়ে নরেন্দ্র মোদী যদি বারাণসীর সাংসদ হতে পারেন, আমি কেন বহরমপুরের সাংসদ হতে পারব না।…

আরও পড়ুন
জেলা 

কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে লড়াই করতে হয় কীভাবে, ছাত্র-ছাত্রীদের তা শেখালেন প্রবীণ বিজ্ঞানী ড. রমেন্দ্র লাল মুখোপাধ্যায়

গৈরিক সাহা: যেকোনো আবিষ্কারের গল্প শুনতে সকলেরই ভালো লাগে। তবে সেই গল্প যদি খোদ আবিষ্কারকের থেকে শোনা যায় তাহলে তাঁর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এমনই এক মুহুর্তের সাক্ষী হয়ে রইল পাঠভবন ডানকুনির ছাত্র-ছাত্রীরা। সোমবার বিদ্যালয়ে এসে নিজের আবিষ্কারের গল্প শোনালেন বিজ্ঞানী ড: রমেন্দ্রলাল মুখোপাধ্যায়, যার ঝুলিতে রয়েছে এমন ৩৫টি আবিষ্কার যেগুলি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। এদিনের ওই সেমিনারে মূলত দশম ও একাদশ শ্রেণীর পড়ুয়ারা উপস্থিত ছিল। শুরুতেই তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড: দেবব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি তাঁকে, বিদ্যালয়ের ‘সুকুমার মেলার’ স্মৃতি স্বরূপ একটি কফি-কাপ উপহার দেওয়া হয়। এরপর…

আরও পড়ুন
জেলা 

‘ইডি সিবিআই কাঁচকলা করেছে’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : লোকসভা নির্বাচনের প্রচারে বসিরহাটে গিয়ে আবার কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কার যত দিল্লিকে চ্যালেঞ্জ করে বলেন ইডি সিবিআই কাঁচকলা করবে। তাঁর ভাষায়, “শেখ শাহজাহানকে ইডি, সিবিআই গ্রেফতার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। সুদীপ্ত সেনকে ইডি, সিবিআই গ্রেফতার করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। সিপিএম, বিজেপির একটা নেতা গ্রেফতার হয়েছে? ব্রিজভূষণের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ করেছেন কুস্তিগিররা, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? বড় বড় পদ দিয়ে বসিয়ে রেখেছে।” অভিষেকের বক্তব্যে এদিন উঠে আসে…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদে জীবন দক্ষতা ও কুশলতা নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা

মতিয়ার রহমান : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ,ইউনিসেফ এবং বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির উদ্যোগে ১৮ই মার্চ সোমবার মুর্শিদাবাদ গভ: ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসার মুর্শিদাবাদ জেলার ১০৬ টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে জীবন দক্ষতা ও জীবন কুশলতার সমন্বয়ে গঠিত জীবনশৈলী শিক্ষা বিষয়ে দুইদিনব্যাপী একটি কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি ভ্রাতিকা চৌধুরী, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য মোঃ আনসার আলী এবং পর্ষদ কর্মী রাকিব মন্ডল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দীন সভায় সশরীরে উপস্থিত না থেকেও তিনি ডিজিটাললি উপস্থিত হয়ে স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি বলেন বয়সন্ধিকালে ছাত্র-ছাত্রীদের…

আরও পড়ুন
জেলা 

জনস্বার্থ ও জনস্বাস্থ্যে ইলেক্ট্রো হোমিওপ্যাথি কনফারেন্স এবং থার্ড কনভোকেশন সেরিমনি

আসাদ আলী-: জনস্বার্থ ও জনস্বাস্থ্যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির শ্রী হরিভবনে গত ১৭/৩/২০২৪ তারিখ রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এম.ই.এইচ.পি.হেল্থসাইন্স এন্ড রিসার্চ কাউন্সিল ও ওয়েষ্ট বেঙ্গল কাউন্সিল অব ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন এর উদ্যোগে ও পরিচালনায় ও এম.ই.এইচ.পি. হেল্থ সাইন্স এন্ড রিসার্চ কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার শ্রীমন্ত আরি র দক্ষ সঞ্চালনায় সুন্দরভাবে সুসম্পন্ন হল উক্ত সংস্থাদ্বয়ের ইলেক্ট্রো হোমিওপ্যাথিক কনফারেন্স এবং থার্ড কনভোকেশন সেরিমনি। ইলেকট্রো হোমিওপ্যাথির প্রায় ৬০-৭০ জন চিকিৎসক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন । জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিষয়ক এই সুন্দর অনুষ্ঠানে আগত সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীদের ফুল দিয়ে…

আরও পড়ুন