চলে গেলেন উত্তরপ্রদেশের ‘নেতাজি’ মুলায়ম সিং যাদব, দলিত মুসলিম জোটের অন্যতম কান্ডারী! শোকের ছায়া ভারতীয় রাজনীতিতে
বাংলার জনরব ডেস্ক : আজ সকালে দুঃসংবাদ টা এসেই গেল। ভারতীয় রাজনীতির অন্যতম প্রথম সারির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সোমবার সকালে গুরুগ্রাম বেদান্ত হাসপাতালে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে ।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম বিগত দু’বছর থেকেই অসুস্থ। গত রবিবার (২ অক্টোবর) অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় তাঁকে আইসিইউতে পাঠানো হয়। খবর পেয়েই স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতালে চলে আসেন ছেলে অখিলেশ। মুলায়মের অন্যান্য কাছের লোকেরাও হাসপাতালে পৌঁছন।…
আরও পড়ুন