স্বামীজি ও ভারত মাতার অপমান সহ্য করা হবে না এসআরএফটিআইতে অশান্তি নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত উচ্চ শিক্ষামন্ত্রীর!
গত রবিবারে সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর গোলমাল নিয়ে কড়া বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এ দিন তিনি এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, স্বামীজির অপমান মানা যাবে না। পুলিশ তদন্ত করে দেখছে। কাউকে ছাড়া হবে না। রবিবার সকালে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর প্রেক্ষাগৃহে সভা করছিল সংঘের সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ বা এবিজিপি (পশ্চিমবঙ্গ প্রান্ত)। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সকাল ১০টা থেকে এই সভা চলছিল। তার কিছু পরেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে আপত্তি তোলেন পড়ুয়াদের একাংশ। প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখান কয়েকজন পড়ুয়া। কেন…
আরও পড়ুন