প্রচ্ছদ 

রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করার জের দিল্লি পুলিশের কাছে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন লকেট

বাংলার জনরব ডেস্ক : মমতা সরকারের মন্ত্রী অখিল গিরি বিরোধী দলনেতা শুবেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করেন । এর প্রেক্ষিতে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপি । যদিও মন্ত্রী অখিল গিরি এই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন তারপরেও বিজেপি এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় । এবার দিল্লি পুলিশের কাছে রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করার জন্য এফআইআর করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । দিল্লি পুলিশের কাছে এফআইআর করার পর লকেট বলেন, ‘‘দেশের রাষ্ট্রপতিকে যে ভাবে অখিল গিরি অপমান করেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।…

আরও পড়ুন
প্রচ্ছদ 

প্রতিদিন শান দিতে হয় নিজেকে, তাহলে ভালো শিক্ষক হওয়া যায়। স্যান্ডফোর্ড-এর টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামে বললেন আইএএস নুরুল হক

নায়ীমুল হকের প্রতিবেদন : শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সব থেকে বড়, তাই আগামী দিনের ছাত্র সমাজকে গড়তে শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বিশিষ্ট শিক্ষা প্রশাসক অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক বলেন, ভালো শিক্ষক হতে গেলে বিষয়কে যেমন জানতে হয়, তেমনই নিজেকে উন্নীত করার আন্তরিক প্রচেষ্টা থাকা খুব জরুরি। প্রত্যেকদিন শিক্ষাদানের পর ভাবতে হয় আরো ভালোভাবে পাঠদান কী করে করা যায়। প্রতিদিন নিজেকে শান দেয় যারা, তাঁরাই ভালো শিক্ষক-শিক্ষিকা হন। রবিবার কলকাতার নিউটাউনে স্যান্ডফোর্ড ফাউন্ডেশন-এর উদ্যোগে দক্ষিণবঙ্গের সরকারি এবং বেসরকারি বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে গুরুত্বপূর্ণ এই কথাগুলি বলেন বর্তমানে জি…

আরও পড়ুন
প্রচ্ছদ 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান মিছিলেই গুলিবিদ্ধ

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রখ্যাত ক্রিকেটার ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন যদিও তিনি প্রাণে রক্ষা পেয়েছেন তবে তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। জানা গেছে ইমরান খান পাকিস্তানের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার দাবিতে আগামী শুক্রবার থেকে লাহোর থেকে ইসলামাবাদ প্রায় ৪০০ কিলোমিটার লং মার্চ বা মহা মিছিলের ডাক দিয়েছিলেন। এই উপলক্ষেই আজ তিনি দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলেন গুরুজানওয়ালায়। সেখানেই এক ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে সূত্রের খবর। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, আহত প্রাক্তন…

আরও পড়ুন
প্রচ্ছদ 

“আমার পূর্বপুরুষরা কখনও হার মানতে শেখাননি। আমরা লড়াই করব আর জিতবও,আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন? ক্ষমতা থাকলে আমাকে সোজা গ্রেফতার করে ফেলুন” ইডিকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

বাংলার জনরব ডেস্ক: দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে খনি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় তলব করেছিল ইডি। কিন্তু আজ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্পষ্ট জানিয়ে দিলেন তদন্তকারী সংস্থার দফতরে তিনি হাজিরা দেবেন না যদি ক্ষমতা থাকে তাকে গ্রেফতার করুক  করুক ইডি। তিনি এদিন বলেন, একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে সহ্য করতে পারছেন না কেন্দ্রীয় সরকার তিনি আজ আদিবাসীদের এক অনুষ্ঠানে যোগ দেন এবং একই সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করেন। নিজের বাসভবনের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে হেমন্ত সোরেন বলেন, “যদি আমি দোষী হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

প্রাথমিক শিক্ষক নিয়োগ তদন্তে নয়া মোড়! দুই শিক্ষকের নিয়োগপত্র চেয়ে পাঠালো সিবিআই

দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া দুই শিক্ষকের নিয়োগপত্র চেয়ে পাঠালো সিবিআই।  সিবিআইয়ের এই নির্দেশের পরেই বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্টের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে তদন্ত চলেছে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অধীন। পর্ষদের সেক্রেটারি আর সি বাগচী এই নির্দেশিকাটি জারি করেছেন। সেই নির্দেশিকাটি জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানে উদ্দেশে। তাঁকেই দায়িত্ব নিয়ে ওই দু’জনের নিয়োগপত্র পর্ষদের কাছে জমা দিতে হবে। ওই বিজ্ঞপ্তিতে দু’জন চাকরিপ্রাপকের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে তাদের…

আরও পড়ুন
প্রচ্ছদ 

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতিকে দিল্লির ইডি দফতরে তলব

বাংলার জনরব ডেস্ক :  পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এই মর্মে সভাধিপতির কাছে গত কাল বুধবারই নোটিস এসেছে।  আগামী ১৪ নভেম্বর দিল্লির ইডি দফতরে সুজয়বাবুকে তলব করা হয়েছে। এ প্রসঙ্গে সভাধিপতি বলেন, ‘‘আর্থিক বিষয়ে আমার কাছে যা যা জানতে চাওয়া হয়েছে তা অবশ্যই জানিয়ে দেব।’’ তবে পঞ্চায়েত নির্বাচনের আগে স্বয়ং সভাধিপতিকেই এভাবে তলব করায় পুরুলিয়া জেলা তৃণমূল এই বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এই জেলায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু’দুবার কয়লা পাচার মামলা সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রাক্তন…

আরও পড়ুন
প্রচ্ছদ 

ওরা পেরেছে, আমরা পারিনি , আমাদের উদারতা নেই, ওরা উদারতার পরিচয় দিয়েছে !

সেখ ইবাদুল ইসলাম : ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করেছে সময়ের বিচারে ১৯০ বছর । ব্রিটিশরা এক সময় সমগ্র বিশ্বের শাসক ছিল।প্রচলিত একটি প্রবাদ আছে ব্রিটিশের সাম্রাজ্যের সূর্য় অস্ত যেত না । ইংরেজদের অনেক অত্যাচারের কাহিনী আমাদের ইতিহাসে বর্ণিত আছে । এমনকি প্রথম শ্রেণির কামরায় ভ্রমণ করার অধিকারও ছিল না ভারতীয়দের । কালের চক্রে পরিবর্তন হয়েছে অনেক কিছুই । ব্রিটিশ সাম্রাজ্য আর নেই । সুপার পাওয়ারও নেই । মূলত ভারতীয় অর্থনীতির সঙ্গে ব্রিটেনের আর্থিক অবস্থার খুব বেশি তফাৎ নেই । আমরা উচ্ছ্বসিত হয়েছি যে অবিভক্ত ভারতের নাগরিক বা বংশোদ্ভুত ঋষি সুনক…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মধ্যপ্রদেশে যাত্রিবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১৪, আহত ৪০

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশের রেওয়ায় যাত্রিবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৪ জনের। ঘটনায় আরও ৪০ জন যাত্রী জখম হয়েছেন। প্রশাসন সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুতর আহত ২০ জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় তৌন্থর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। পুলিশ সূত্রের খবর, হায়দরাবাদের তেলঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী ওই দূরপাল্লার বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন
প্রচ্ছদ 

পুলিৎজার পুরষ্কার নিতে আমেরিকা যেতে বাধা কাশ্মীরি চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুরকে, টুইটারে ক্ষোভ প্রকাশ! 

বাংলার জনরব ডেস্ক: সাংবাদিক সমাজের নোবেল পুরষ্কার বলে পরিচিত পুলিৎজার পুরস্কার নেওয়ার জন্য আমেরিকা যেতে দেওয়া হলো না কাশ্মীরি (Kashmir) চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুরকে। তিনি টুইট করে জানিয়েছেন, ‘আমি পুলিৎজার পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাচ্ছিলাম। কিন্তু বৈধ মার্কিন ভিসা থাকা সত্ত্বেও আমাকে দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতরে আটকে দেওয়া হয়।’বাতিল হওয়া বোর্ডিং পাসের ছবিও টুইট করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে মে মাসে প্যারিসে একটি চিত্র প্রদর্শনীতে যোগ দিতে যাওয়ার সময়ও তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। সেই সময়ও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল বছর ২৮-এর সানাকে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল পুলিৎজার…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মমতা সরকারের নতুন অ্যাপে এক ক্লিকেই বাজিমাত বাড়িতে বসেই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, সংশোধন করতে পারবেন একই সঙ্গে ধান কেনা বেচারও খবর পাবেন

বাংলার জনরব ডেস্ক : আর কোনো সমস্যা হবে না। এবার থেকে নিজের রেশন কার্ড নিজেই তৈরি করতে পারবেন। সম্প্রতি তেমনই ব্যবস্থা করেছে রাজ্যের খাদ্য দফতর। পুজোর আগেই এই সংক্রান্ত বিষয় একটি অ্যাপ তৈরি করেছে খাদ্য দফতর। নতুন এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে, ‘খাদ্যসাথী – আমার রেশন মোবাইলে অ্যাপ’। এই অ্যাপটির মাধ্যমে যে কোনও ব্যক্তি ঘরে বসে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা পেতে পারবেন। নতুন এই পদ্ধতিতে নয়া রেশন কার্ডের আবেদন থেকে শুরু করে মৃত কোনও ব্যক্তির রেশন কার্ড বাতিল, রেশন কার্ডের ভ্রম সংশোধন করার মত বিষয়ও এই অ্যাপটির মাধ্যমে কার্যকর…

আরও পড়ুন