ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু শতাধিক উত্তরপ্রদেশের হাথরসে, যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরসে এক ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ের চাপে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।আলিগড়ের পুলিশ কমিশনার চৈত্রা ভি জানিয়েছেন ওই ঘটনায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর তাতেই বেশ কয়েক জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। এটার পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ বলেন, “হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। কেন এবং কী ভাবে এই…
আরও পড়ুন