কলকাতা 

আজ থেকে ভবানীপুরে প্রচারে নামছেন মমতা!

আজ রবিবার সন্ধ্যায় ভবানীপুরে কর্মী সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে প্রার্থী মমতা তো বটেই, হাজির থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের আরও সাত জন কাউন্সিলর। কর্মী সম্মেলনে সব বুথের কর্মীদেরও হাজির থাকতে বলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের লক্ষ্য, ভোটের আগে মমতার ভবানীপুরে করা কাজের ফিরিস্তি বুথে বুথে পৌঁছে দেওয়া। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-তে ভবানীপুর…

আরও পড়ুন
কলকাতা 

অস্ট্রেলিয়া ভ্রমণের টোপ দিয়ে দুই কাশ্মীরি যুবককে অপহরণ! কলকাতা ও কাশ্মীর পুলিশের তৎপরতায় উদ্ধার গ্রেফতার ২

অস্ট্রেলিয়া ভ্রমণের টোপ দিয়ে দুই কাশ্মীরি যুবককে কলকাতা নিয়ে এসে মুক্তিপণের দাবিতে আটকে রাখার অভিযোগে হরিয়ানার পাঁচ বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের দুই যুবককে সিডনি ঘোরানোর নাম করে কলকাতা নিয়ে এসেছিলেন পাঁচ যুবক। তার পরে তাঁদের অপহরণ করে প্রগতি ময়দান এলাকার একটি বেসরকারি হোটেলে আটকে রাখেন অভিযুক্তেরা। এর পর ওই দুই যুবকের পরিবারের সদস্যদের ভিডিয়ো কল করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ‘বন্দি’ ছিলেন দুই যুবক।…

আরও পড়ুন
কলকাতা 

ঘূর্ণাবর্তের জেরে রবিবারেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির সম্ভবনা!

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির  কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গেল ১১ ডিগ্রি! রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১১ ডিগ্রি কম! শুক্রবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩০ ডিগ্রি পর্যন্ত। তবে রবিবার শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি…

আরও পড়ুন
জেলা 

ঈদের সৌহার্দ্য বিনিময়ে বিধায়ক রামেন্দু সিংহরায় 

সংবাদদাতা বাংলার জলরব, তারকেশ্বর: আজ ২১ মার্চ ২০২৬ পবিত্র ঈদ উপলক্ষে ঈদের নামাজের পরে ধর্মপ্রাণ মানুষের সাথে ঈদের সৌহার্দ্য বিনিময় করতে ধনিয়াখালী থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামের মোল্লাপাড়া মসজিদ প্রাঙ্গণে এসেছিলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহরায়। তিনি এসে উপস্থিত মুসলিম ভাইদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তার আগে মসজিদ কমিটির ভরফে তাঁকে বরণ করে নেওয়া হয় পুষ্পবৃষ্টি সহযোগে মালা পরিয়ে। বরণ করেন সাবির আলি মল্লিক (লাল) । ওই অবসরে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মির্জা রাশিদুল, পরিচালন সমিতির সচিব সাইফুদ্দিন মল্লিক সহ স্থানীয় বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, সেখ…

আরও পড়ুন
দেশ 

৫৮ মহিলার যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্বঘোষিত বাবা

এক মহিলাকে ধর্ষণ এবং ৫৮ মহিলার যৌন হেনস্থার অভিযোগে মহারাষ্ট্রের নাসিকে স্বঘোষিত ‘বাবা’কে গ্রেফতার করল পুলিশ। নিজেকে ক্যাপ্টেন বলে দাবি করেন তিনি। নির্যাতিতার অভিযোগ, সমস্যার সুরাহা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নানা রকম তন্ত্রমন্ত্র করতেন ক্যাপ্টেন। মহিলাদের আস্থা অর্জন করতেন। তার পর মাদক মেশানো কিছু খাওয়াতেন। সম্মোহিত করতেন। ঘোরের মধ্যে চলে যেতেই সেই সব মহিলার যৌন হেনস্থা করতেন। অভিযোগ পেয়েই তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, এক জন মহিলা নন, ক্যাপ্টেনের লালসার শিকার হয়েছেন ৫৮ জন মহিলা। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে আস্থা অর্জন করতেন ক্যাপ্টেন। তারপর…

আরও পড়ুন
দেশ 

টায়ার ফেটে অন্ধ্রপ্রদেশগামী বাসে আগুন!

ওড়িশার ভুবনেশ্বর থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে টায়ার ফেটে আগুন ছড়িয়ে পড়ল যাত্রিবাহী বাসে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রের রামভদ্রপুরমের কাছে। বাসে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ওড়িশার এক জন বিধায়কও ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বাসের সামনের টায়ার আচমকা ফেটে যতেই আগুন ধরে যায়। তার পর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে বাসের অন্যান্য অংশে। আর এই ঘটনাই স্মৃতি উস্কে দিয়েছে গত বছরের শেষের দিকে যাত্রিবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনার। যে ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই জোরালো একটা আওয়াজ হয়। তার পরই বাসে…

আরও পড়ুন
জেলা 

মহিষাদল থানায় গিয়ে পুলিশকে ধমকালেন শুভেন্দু অধিকারী

ভবানীপুরে প্রচারে থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বচসার পর এবার মহিষাদলে থানায় গিয়ে এএসআইকে ধমক বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর! ওসির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ কল করে বিজেপির এক নেতাকে তৃণমূলে যোগদান করার প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘‘আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন বিশ্বনাথ ব্যানার্জির সব রেকর্ডিং করে আমাকে দিয়েছেন। মনে রাখবেন তৃণমূল আপনাদের বেতন দেয় না। ট্যাক্সের টাকায় বেতন পান। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন।’’ শুক্রবার সকালে মহিষাদলে বিজেপি দ্বন্দ্ব মেটাতে অভিমানী বিশ্বনাথ বন্দ্যোপাধ‌্যায়ের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। দীর্ঘক্ষণ বৈঠকের পর বিশ্বনাথকে পাশে নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার দিবাগত রাত থেকে শুরু করে শনিবার সারাদিন ধরেই বৃষ্টিতে ভিজলো সমগ্র দক্ষিণবঙ্গ।।  আরও কিছু দিন এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রও আপাতত দু’দিন উত্তাল থাকবে। শুক্রবারই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ছিল। সন্ধ্যা পর্যন্ত শহর ও শহরতলিতে তেমন বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আকাশে মেঘ ছিল, থেকে থেকে তার গর্জনও শোনা যাচ্ছিল। রাত বাড়তেই বৃষ্টি শুরু হয়। কলকাতার বেশ কিছু অংশে…

আরও পড়ুন
কলকাতা 

রেড রোডে ঈদের জামাতে শুভেচ্ছা জানাতে গিয়ে এস আই আর নিয়ে তোপ বিজেপি ও প্রধানমন্ত্রীকে মমতার

সেখ ইবাদুল ইসলাম : প্রতিবছরের মত এ বছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে সঙ্গে নিয়ে রেড রোডে ঈদের জামাতে হাজির হন। সেখানে গিয়ে তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এসআইআর নিয়ে তীব্র কটাক্ষ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার সংক্ষিপ্ত ভাষণে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এসআইআর নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন সম্প্রীতি ঐক্য রক্ষা করাটাই বাংলার প্রথম সংস্কৃতি হওয়া উচিত। শনিবার…

আরও পড়ুন
কলকাতা 

ঈদ এখন অনেক বেশি ‘উৎসবমুখর’/ নায়ীমুল হক

  দিনকে দিন ঈদ হয়ে উঠছে ‘উৎসবমুখর’, পাড়ায়-পাড়ায় আলোকসজ্জা, মোড়ে-মোড়ে রাস্তা দখল করে উঠছে তোরণ, ঝাঁ চকচকে স্টেজ– আরো কত কী! মুসলমানরা এখন অনেক বেশি ‘সংস্কৃতিমনা’। কী ভাবছেন আপনি! নায়ীমুল হক    আসন্ন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুসলমান পাড়ায়-পাড়ায় খুশির ঈদ মানাতে নানান কর্মকাণ্ডের চালচিত্রে। ঈদে মুসলমানরা এখন অনেক বেশি ‘উৎসবমুখী’। মূলত ‘ঈদ-সংস্কৃতির’ নামে সম্প্রতি শুরু হয়েছে নানান কর্মসূচি। রাস্তায় রাস্তায় ঝলমলে আলো, ব্যস্ত রাস্তা দখল করে সুউচ্চ তোরণ, বিকট আওয়াজে গান গজল ইত্যাদি। সাধারণত সংখ্যার হিসেবে মুসলমানরা যেখানে গরিষ্ঠ, সেখানে এই চল শুরু হয়েছে বছর সাত-আটেক থেকে, কি…

আরও পড়ুন