ঈদের সৌহার্দ্য বিনিময়ে বিধায়ক রামেন্দু সিংহরায়
সংবাদদাতা বাংলার জলরব, তারকেশ্বর: আজ ২১ মার্চ ২০২৬ পবিত্র ঈদ উপলক্ষে ঈদের নামাজের পরে ধর্মপ্রাণ মানুষের সাথে ঈদের সৌহার্দ্য বিনিময় করতে ধনিয়াখালী থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামের মোল্লাপাড়া মসজিদ প্রাঙ্গণে এসেছিলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহরায়। তিনি এসে উপস্থিত মুসলিম ভাইদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তার আগে মসজিদ কমিটির ভরফে তাঁকে বরণ করে নেওয়া হয় পুষ্পবৃষ্টি সহযোগে মালা পরিয়ে। বরণ করেন সাবির আলি মল্লিক (লাল) । ওই অবসরে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মির্জা রাশিদুল, পরিচালন সমিতির সচিব সাইফুদ্দিন মল্লিক সহ স্থানীয় বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, সেখ রবিয়েল, সেখ নিজামুদ্দিন, সেখ রহমত, মনিরুল হোসেন মোল্লা, সেখ সিরাজ, সেখ মজনু ও সেখ আজিম প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় রাজনৈতিক কর্মী ঊমাশকর ঘোষ।
ঈদের সোহার্দ্য বিনিময়ের পর বিধায়ক রামেন্দু সিংহরায় উপস্থিত জনতাকে সবিনয়ে আহ্বান জানিয়ে ২০২৬ এর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বলেন এবারের নির্বাচন আসলে বাংলা বাঁচানোর নির্বাচন। তাই এই নির্বাচনে আপনাদের সবাইকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। অন্যথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষতায় যেভাবে বিগত ১৫ বছর বাংলার শান্তিশৃঙ্খলা বজায় আছে তা বিঘ্নিত হবে। তাই ধর্ম যার যার উৎসব সবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখে আপনারা ঈদের আনন্দ খুব সুন্দর ভাবে উপভোগ করুন। শুভ হোক আপনাদের আগামী জীবনযাপন।


