ভুল চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু হয়েছে দাবি মেডিকেল বোর্ডের প্রধানের! কাকে দায়ী করলেন?
বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জ়িয়ার চিকিৎসায় এ বার ‘ইচ্ছাকৃত গাফিলতি’র অভিযোগ উঠল! আর সেই অভিযোগ তুললেন, চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক-চিকিৎসক এফএম সিদ্দিকী স্বয়ং। তিনি বলেন, ‘‘ভুল চিকিৎসা ও অবহেলার কারণে খালেদা জ়িয়ার লিভারের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।’’ ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন খালেদা গত ৩০ ডিসেম্বর প্রয়াত হন। ৮০ বছরের বিএনপি নেত্রী ডায়াবিটিস, আর্থাইটিস, কিডনি, যকৃৎ, হৃদ্রোগ, ফুসফুস, দৃষ্টি সংক্রান্ত একাধিক রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। গত বছর চিকিৎসার জন্য তাঁকে লন্ডনেও নিয়ে যাওয়া…
আরও পড়ুন