ঈদ সম্প্রীতির বার্তা বহন করে আনে!
গতকাল একুশে মার্চ শনিবার পবিত্র ঈদ অনুষ্ঠিত হয়। ওই দিন হুগলির বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। ঈদের দিন নতুন প্রজন্মের ছেলেরা খুব সংযত ভাবে যেন বাইক চালায়,কারন আনন্দ করতে গিয়ে পরিবারের মধ্যে দুঃখ যেন নেমে না আসে।চলতি বছরে ঈদের আনন্দের মধ্যে এক অশান্তির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে নির্বাচন কমিশনের তুঘলকি আচরণে ষাট লাখ মানুষকে বে নাগরিক করার কৌশলে। বিচারাধীন নাগরিকদের ভোটার লিস্ট সমাধান না করেই ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন।একটা বিরাট পরিকল্পনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে সময়টা।তার মধ্যে আমরা শান্তিকামী মানুষ চায় দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।সব ধর্মের মানুষ যেমন মিলে মিশে আছি তেমন থাকতে চাই।দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ঈদের নামাজের পর ইমাম সাহেব সহ সকলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে অনেকেই আসেন। ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন কাউন্সিলর রবিন্দ্রনাথ বাবু,প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন, মসজিদ কমিটির সম্পাদক সায়েম আলি,ভোলা আলি আরো অনেকেই।সম্প্রীতির বাংলা এটা।সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করি।সকলকে শেষে আবারো পবিত্র ঈদের সুভেচ্ছা ও মোবারকবাদ জানায়।সবার ঈদ ভালো কাটুক।


