জেলা 

নদীয়া দর্পণ’-এর পঞ্চাশ বর্ষে পদার্পণ

দীপাঞ্জন দে: কৃষ্ণনগরের কালীনগর উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে ২৯ নভেম্বর, ২০২৫ (শনিবার) বিকেলে ‘নদীয়া দর্পণ’ পাক্ষিকের ৫০বর্ষ উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সহযোগিতায় ছিল কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা ‘মুক্তধারা’। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন সংগীত পরিবেশন করেন শুভময় সরকার। এরপর স্বাগত ভাষণ রাখেন ‘নদীয়া দর্পণ’ পাক্ষিকের সম্পাদক শিবু চৌধুরী। ১৯৭৭ সালে ‘নদীয়া দর্পণ’ পত্রিকা প্রথম আত্মপ্রকাশ করে। জননেতা কাশীকান্ত মৈত্রের তত্ত্বাবধানে শিবু চৌধুরীর সম্পাদনায় সেই থেকে ধারাবাহিকভাবে এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। পত্রিকার পক্ষ থেকে এ বছর তাই ৫০ বর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত কিশোর

বুধবার সাত সকালে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ১২ বছরের কিশোর। আচমকা পিছন থেকে এসে একটি লরি ধাক্কা মারে বাইকে। রাস্তায় পড়ে যেতেই স্কুলপড়ুয়াটিকে পিষে দেয় লরিটি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আহত পড়ুয়াকে উদ্ধার করে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকালে স্কুল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পড়ুয়া। লরি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে সে। অভিযোগ, তার পরেও লরিটি না থামিয়ে এগিয়ে যান চালক। তখনই চাকার নীচে চাপা পড়ে ওই…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন বাংলার ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেলেন বাংলার কৃতি চিকিৎসক ও বিজ্ঞানী ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সম্মানই বাড়ায়নি, বরং ভারতের মনোরোগবিদ্যা ও মানসিক স্বাস্থ্য গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে দিল। সম্মাননা ও স্বীকৃতি প্রতি বছর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বজুড়ে সেরা ২ শতাংশ গবেষকদের তালিকা প্রকাশ করে, যা এলসেভিয়ারের ডেটাবেস ও বিশদ মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে তৈরি হয়। চলতি বছরের পরিমার্জিত তালিকায় ১৫ জন ভারতীয় মনোচিকিৎসকের সঙ্গে স্থান পেয়েছেন ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়। ডা. বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট…

আরও পড়ুন
কলকাতা 

এস আই আর আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি : রাজ্যে এস আই আর আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সকল অসহায় পরিবারকে এককালীন দু লাখ টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও জানালেন, ‘এসআইআর আতঙ্কে’ অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও পাবেন আর্থিক সহায়তা। মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ‘এসআইআর আতঙ্কে’ ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে (আত্মহত্যা-সহ)। তিনি বলেন, ‘‘এঁদের প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য পাবে।’’ অসুস্থ হয়ে চিকিৎসাধীন ১৩ জন। এঁদের মধ্যে ‘কাজের চাপে’র শিকার ৩ জন বিএলও (বুথস্তরের আধিকারিক)…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রী বলেছেন পুরোনো ক্ষত সেরে উঠছে। সত্যিই কি সেরে উঠছে?

বিশেষ প্রতিনিধি : অযোধ্যার রাম মন্দিরে এই সপ্তাহে সংঘ পরিবার কর্তৃক ‘ধর্ম ধ্বজ’ নামে অভিহিত গেরুয়া পতাকা উত্তোলন করে, মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “শতাব্দী প্রাচীন ক্ষত সেরে উঠছে, দীর্ঘদিনের বেদনা শান্তি পাচ্ছে, আর শতাব্দী প্রাচীন এক সংকল্প আজ পূর্ণতা পাচ্ছে।” তিনি আরও বলেন যে, যেদিন সেখানে গেরুয়া পতাকা উত্তোলিত হলো, সেদিনই একটি “৫০০ বছরব্যাপী যজ্ঞ বা তপস্যার পরিণতি” ঘটল। এই পতাকা উত্তোলনের প্রকৃত অর্থ কী, তা ব্যাখ্যা করতে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “শ্রী রাম মন্দিরে উত্তোলিত গেরুয়া পতাকা ধর্ম, মর্যাদা, সত্য, ন্যায় এবং…

আরও পড়ুন
দেশ 

উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা বৃদ্ধি করল না সুপ্রিম কোর্ট!

বাংলার জনরব ডেস্ক : উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ তুলে ধরার জন্য শেষ সময়সীমা ৫ই ডিসেম্বর। সেই সময়সীমার বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড সহ বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল সেই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে, নথিভুক্ত করার সময় যদি কোনও প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তা হলে সেটা ওয়াকফ ট্রাইবু্যনালের কাছে জানানো যেতে পারে। সময়সীমা বৃদ্ধির আবেদনও করার সুযোগ থাকবে। ট্রাইবু্যনাল তা বিবেচনা করতে পারে। ওয়াকফ…

আরও পড়ুন
কলকাতা 

দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিওর জামিনের বিরোধিতা করে হাইকোর্টে পুলিশ

দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা করে হাই কোর্টে পুলিশ। বারাসত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা দায়ের বিধাননগর পুলিশ কমিশনারেটের। মামলা দায়েরের অনুমতি মিলেছে বলে খবর। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে তাঁর পরিবার বিডিও প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে বিডিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পরে বিধানগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে তা কার্যকর করেন তিনি। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। এরপরই উচ্চপর্যারের একটি বৈঠক করে বিধাননগর কমিশনারেট পুলিশ। সেখানেই সিদ্ধান্ত…

আরও পড়ুন
দেশ 

এসআইআর নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা ভুল এবং অতিরঞ্জিত বলে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : এসআইআর সম্পর্কে যেসব অভিযোগ আসবে তার সবটাই অতিরঞ্জিত বলে এবং রাজনৈতিক স্বার্থে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলা-সহ একাধিক রাজ্যের SIR নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানাল, SIR প্রক্রিয়ায় কোনও ত্রুটিবিচ্যুতি নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও-রাজ্যজুড়ে রোজ বেড়ে চলা মৃত্যুমিছিলে কমিশনের কী মতামত, তার ইঙ্গিত মিলেছিল শুক্রবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে। এবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে তারা স্পষ্ট করে দিল অবস্থান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেনের দায়ের করা মামলায় কমিশন জানাল, বাংলায়…

আরও পড়ুন
কলকাতা 

বিরোধীদের চাপে এসআইআর নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!

তৃণমূলের নেতৃত্বে বিরোধীদের সম্মিলিত চাপে নতিস্বীকার। সংসদে SIR নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ। সূত্রের খবর, কবে-কতক্ষণ সময় নিয়ে আলোচনা করা হবে, সেটা ঠিক করবে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি। এমনটাই সূত্রের দাবি। মঙ্গলবার বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, “আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।” শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোয় দফায়…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ মা-সমাবেশ

বিশেষ প্রতিনিধি : বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৮-তম জন্মদিনকে সামনে রেখে উত্তর 24 পরগনার বেড়াচাপায় বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট রবিবার এক মা-সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে অংশগ্রহণকারী মায়েরা তাঁদের শখ, সাধ ও স্বপ্ন নিয়ে মনের কথা বলেন। তুলে ধরেন তাঁদের সন্তানদের বিভিন্ন আগ্রহ ও কৌতূহলের কথাও। সন্তান গঠনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন তাঁরা, সে কথাও জানান উপস্থিত মায়েরা। তাহেরুননেসা, কুলসুম খাতুন, রুমা খাতুন, পাপিয়া খাতুন, উম্মে হাবিবা খাতুন ও তানজিম আক্তাররা বিভিন্ন প্রশ্নও রাখেন সম্মানীয় অতিথিদের সামনে। সেই সমস্ত প্রশ্ন নিয়ে নিজেদের অভিজ্ঞতার আলোকে আকর্ষণীয় আলাপচারিতায় অংশ নেন বিশিষ্ট শিক্ষক…

আরও পড়ুন