কলকাতা খেলা 

টেকনো ইন্ডিয়া গ্রুপ UKSC একাডেমির মাধ্যমে ফুটবল উন্নয়ন উদ্যোগ চালু করেছে 

স্মৃতি সামন্ত, কলকাতা : বাংলার পরবর্তী প্রজন্মের তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ৪-১৮ বছর বয়সীদের জন্য পাঠ্যক্রম ভিত্তিক প্রশিক্ষণ UKSC একাডেমির যুব ও সিনিয়র পুরুষ ও মহিলা দলে অগ্রগতির পথ সূচনা করছে। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব (ইউকেএসসি) একাডেমি কলকাতার সল্টলেক জিডি গ্রাউন্ডে ৪-১৮ বছর বয়সী শিশুদের জন্য ফুটবল প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। পাঠ্যক্রম ভিত্তিক, বয়স-উপযুক্ত, পেশাদারভাবে পরিচালিত প্রশিক্ষণ ইকোসিস্টেম হিসাবে ডিজাইন করা এই উদ্যোগের লক্ষ্য ইউকেএসসি একাডেমিকে কলকাতার সবচেয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং প্রগতিশীল যুব ফুটবল প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হিসাবে স্থান দেওয়া। উদ্বোধনটি একটি জমকালো ফুটবল উৎসবের মতো…

আরও পড়ুন
কলকাতা 

AI কিভাবে B2B বিক্রয় প্রক্রিয়াকে রূপ দিতে পারে” শীর্ষক একটি অন্তর্দৃষ্টিপূর্ণ অধিবেশন আয়োজন করেছে CMA

স্মৃতি বিশ্বাস,কলকাতা : ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (CMA) কীভাবে AI আপনার B2B বিক্রয় প্রক্রিয়াকে রূপ দিতে পারে” শীর্ষক একটি আকর্ষণীয় এবং ভবিষ্যৎমুখী অধিবেশন সফলভাবে আয়োজন করেছে। অধিবেশনটি পরিচালনা করেন রঞ্জিয়া ডিজিটালের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা মিঃ কৌশিক ভট্টাচার্য এবং B2B বিক্রয়ের ক্রমবর্ধমান দৃশ্যপট এবং স্কেল, নির্ভুলতা এবং কর্মক্ষমতা-চালিত ফলাফল সক্ষম করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার উপর আলোকপাত করেন। অনুষ্ঠানটি শুরু হয় সিএমএর সভাপতি মিঃ ইন্দ্রনীল ব্যানার্জির আনুষ্ঠানিক উদ্বোধন এবং স্বাগত ভাষণের মাধ্যমে, যিনি পেশাদারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত দক্ষতার সাথে সজ্জিত করে এমন জ্ঞান-ভাগাভাগি প্ল্যাটফর্ম তৈরিতে সিএমএর চলমান…

আরও পড়ুন
জেলা 

শ্রীশ্রী গীতা জয়ন্তী উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরে আধ্যাত্মিক মহোৎসব

বিশেষ প্রতিনিধি :  মন্মথপুর প্রণব মন্দিরে শ্রীশ্রী গীতা জয়ন্তী উপলক্ষে পালিত হল এক অনন্য আধ্যাত্মিক অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষ এবং শ্রীশ্রী গীতার ৫১৬২তম শুভক্ষণকে কেন্দ্র করে সোমবার দিনভর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় ও মানবিক কর্মসূচি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ১৩০ জন মায়েদের দ্বারা ১৩০টি তুলসী মায়ের পূজা। পাশাপাশি অনুষ্ঠিত হয় সপ্তপ্রদীপ প্রজ্জ্বলন, ২১ জন বৈষ্ণবকে সেবাদান এবং এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গীতা ও আশীর্বাদী সাতটি করে পেন প্রদান। দিনের শেষে ‘সঙ্ঘগীতা পাঠ’ এবং গীতার কর্মযোগ পাঠের…

আরও পড়ুন
কলকাতা 

এস আই আর বিতর্কের মাঝেই কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : এস আই আর বিতর্কের মাঝে এবার কলকাতা পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানা গেছে, ১ লা ডিসেম্বর সোমবার বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সিইও দফতরের আধিকারিকদের একাংশের অভিযোগ, তাঁদের দফতরের কথা মতো পুলিশ কাজ করছে না। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকেও বিষয়টি সিইও জানিয়েছেন বলে খবর। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও দফতরে ডেপুটেশন দিতে যান। সিইও দফতর থেকে তার আগে পুলিশকে জানানো হয়, সাংবাদিকদের দফতরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক। সিইও দফতরের আধিকারিকদের একাংশের অভিযোগ,…

আরও পড়ুন
জেলা 

এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সম্মুখসমরে অভিষেক! ‘প্রমাণ’ আছে জানিয়ে সরাসরি হুঁশিয়ারি

গত শুক্রবার থেকে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের মুখোমুখি সংঘাতের সূত্রপাত হয়েছিল। শনিবার তাতে নতুন মাত্রা দিয়েছিলেন ডেরেক ও’ব্রায়েনরা। ডেরেকরা যেখানে শেষ করেছিলেন, সোমবার সেখান থেকে শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে সম্মুখসমরে নেমে পড়লেন তৃণমূলের লোকসভার দলনেতা। হাতে ‘প্রমাণ’ রয়েছে দাবি করে কমিশনের উদ্দেশে বার্তা দিলেন, পারলে নির্বাচন সদন শুক্রবারের কথোপকথন প্রকাশ করুক। তার পর টানতে টানতে তিনি নির্বাচন কমিশনকে কোর্টে নিয়ে যাবেন। ‘এসআইআর আতঙ্কে’ বিএলও-সহ সাধারণ নাগরিকদের মৃত্যু এবং পরিকল্পনাহীনতার মতো পাঁচটি বিষয়ে কমিশনের উদ্দেশে তৃণমূলের ১০ সাংসদের প্রতিনিধিদল প্রশ্ন তুলেছিল। কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠকের পরে তৃণমূল দাবি করেছিল,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গণহত্যা মামলায় মৃত্যুদণ্ড! এবার জমি দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হাসিনা,রেহানা ও ভাইঝি টিউলিপের

বাংলার জনরব ডেস্ক : গণহত্যা মামলায় মৃত্যুদণ্ড এর পর এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) জমি দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দিল আদালত। সাজাঘোষণা হয়েছে তাঁর বোন শেখ রেহানা ও বোনঝি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও। রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক। কারাদণ্ডের পাশাপাশি রেহানা ও টিউলিপ সিদ্দিককে এক লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। প্লট বণ্টন দুর্নীতিতে দোষী সাব্যস্ত বাকি ১৪ জনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাসিনাদের বিরুদ্ধে জমি দু্র্নীতি মামলার সাজাঘোষণার জন্য সকাল থেকেই ঢাকার আদালতের সামনে নিরাপত্তার…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআর নিয়ে নালিশ জানাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে শুভেন্দু!

বাংলার জনরব ডেস্ক : সোমবার এসআইআর নিয়ে নালিশ জানাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘গো ব্যাক’ স্লোগান ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যদের। পালটা স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা। যা নিয়ে দুপক্ষের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের বিশাল বাহিনী। কোনও রকমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনায় সিইও দফতরে গিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। কমিশনের দফতর সরানোর দাবি জানান। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিও জানান শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। গত কয়েকদিন ধরে কলকাতায় সিইও দফতরের সামনে লাগাতার অবস্থান চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা…

আরও পড়ুন
কলকাতা 

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করল না প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, এ বিষয়ে পূর্বে যে রায় ছিল, তা-ই বহাল থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও কোনও রকম হস্তক্ষেপ করা হবে না। সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় অনেক ভাল পড়ুয়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন, মেনে নিয়েছে শীর্ষ আদালত। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন, ভাল পড়ুয়া হলে তিনি আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন। এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে…

আরও পড়ুন
দেশ 

সংসদে হারের হতাশা প্রকাশ করবেন না কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর

বাংলার জনরব ডেস্ক : নাম না করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভবে সংসদ নাটক করার জায়গা নয় এবং হারের হতাশা প্রকাশ করার জায়গা নয় বলে কটাক্ষ করলে তা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে। দিল্লি বিস্ফোরণ, এসআইআর, বিএলওদের আত্মহত্যার মতো নানা ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাই সংসদের অন্দরে পরিস্থিতি উত্তাল হওয়ার আগেই ‘রণংদেহি’ মূর্তি ধারণ করলেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রথামাফিক ভাষণ দিতে এসে সটান বিরোধীদের আক্রমণ করে বসলেন। মোদির কথায়, বিহার নির্বাচনের ফলপ্রকাশের পর…

আরও পড়ুন
জেলা 

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

বাংলার জনরব ডেস্ক : রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার আগেই সেই প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গণেশ বাছার নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ। রবিবার রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিছু পরীক্ষার্থীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন গণেশ, এমনটাই অভিযোগ। পুলিশ গোপন সূত্রে খবর পায়, বসিরহাটের কয়েক জন পরীক্ষার্থী পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে পেয়ে গিয়েছেন। পুলিশ ওই পরীক্ষার্থীদের মধ্যে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে…

আরও পড়ুন