দেশ 

রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর রুজু করল দিল্লি পুলিশ। এই মামলায় টাকা তছরুপের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ। সূত্রে খবর, সনিয়া এবং রাহুল ছাড়াও আরও সাত জনের বিরুদ্ধে ৩ অক্টোবর মামলা রুজু করে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪০৩ (অসৎ ভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (বিশ্বাসভঙ্গের শাস্তি), ৪২০ (প্রতারণা) ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআরে রাহুল, সনিয়া ছাড়াও নাম রয়েছে কংগ্রেস নেতা সুমন দুবে, স্যাম পিত্রোদার। সেই সঙ্গে কিছু সংস্থা, সংগঠনের নামও…

আরও পড়ুন
কলকাতা 

বিবাহের ৫০ বছরের স্মরণে শতাধিক মানুষকে কৃত্রিম অঙ্গ দান করলেন দম্পতি

বিশেষ প্রতিনিধি : অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ দানের মাধ্যমে বৈবাহিক জীবনের ৫০ বছর উদযাপন করে মানবিক দৃষ্টান্ত তৈরি করলেন কলকাতার এক দম্পতি। রবিবার বিধাননগরে ‘উমীদ কে রং’ শীর্ষক এই বিশেষ মানবিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো শারীরিকভাবে অক্ষম মানুষ উপস্থিত ছিলেন। তাদের কৃত্রিম অঙ্গদানের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয় রং প্রস্তুতকারক সংস্থা জে কে প্রোটোম্যাক্স-এর উদ্যোগে। সংস্থার নির্দেশক মনীশ গোয়েল বলেন, তারা সুন্দর সুন্দর বাড়ির রং সরবরাহ করেন। শুধু বাড়িতে রং নয়, মানুষের জীবনের দুর্দশা ঘুচিয়ে তাদের জীবনে রং আনতেই এই অভিনব উদ্যোগ। ৭৫–এর দোরগোড়ায় দাঁড়িয়ে দম্পতি…

আরও পড়ুন
দেশ 

শীতকালীন অধিবেশনে বিরোধীদের গুরুত্বের তালিকায় এস আই আর ভোট চুরি সর্বদলীয় বৈঠকে জানিয়ে দিল বিরোধী দলের নেতারা! কী করবে কেন্দ্র?

বাংলার জনরব ডেস্ক : শীতকালীন অধিবেশন নতুন করে উত্তপ্ত হতে পারে। বিরোধীদের দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায় এবং দিল্লি বিস্ফোরণ এবং ভোট চুরি নিয়ে আলোচনা। বিশেষ করে নির্বাচন কমিশনের এস আই আর এবং ভোট চুরির অভিযোগ কে ঘিরে এবারের সংসদ যে উত্তাল হয়ে উঠবে তার বলার অপেক্ষায় রাখে না। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে প্রথামাফিক বিরোধীদলগুলির সঙ্গে বৈঠক করেন স্পিকার সহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। আগামী সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন…

আরও পড়ুন
কলকাতা 

দেশের নামি পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত! সিবিআই তদন্তের দাবি

দেশের নামী পানমশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়ার মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে আগেই অভিযোগ তুলেছিলেন দীপ্তির ভাই। এ বার মুখ খুললেন তাঁর মা। দীপ্তির পরিবারের তরফে যে এফআইআর করা হয়েছে, সেখানে অভিযোগ তোলা হয়েছে, বিয়ের পর থেকেই দীপ্তির উপর মানসিক নির্যাতন চলত। পরে সেটি শারীরিক নির্যাতনে পৌঁছোয়। দীপ্তির মায়ের অভিযোগ, ২০১১ সালের ফেব্রুয়ারি-মার্চে দীপ্তির স্বামী অর্পিত এবং শাশুড়ি দু’জনে মিলে দীপ্তিকে বেধড়ক মারধর করেন। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বাড়ির দোতলা থেকে টেনেহিঁচড়ে নামানো হয়। দীপ্তির মায়ের দাবি, সেই ঘটনার পর তাঁদের কাছে সব জানান মেয়ে।…

আরও পড়ুন
কলকাতা 

পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন! কবে প্রকাশ?

পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নতুন তারিখ জানিয়ে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। নতুন ঘোষণায় গোটা…

আরও পড়ুন
কলকাতা 

জগদীশচন্দ্র-এর বেড়ে ওঠা : আমরা কী সত্যিই শিক্ষা নিতে চাই?

বিশেষ প্রতিনিধি :একটা টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন তাকে, বাবা ভগবানচন্দ্র। ছোট্ট সোনা, জগদীশকে কাঁধে করে নিয়ে যেত স্কুলে রঘু। শোনাতো ডাকাতি করতে যাওয়ার গল্প, দেখাতো গায়ের কাটা-কাটা দাগ আর আফশোস করতো– ফেলে আসা দিনগুলোতে কত মানুষের সে ক্ষতি করেছে! আসলে রঘু ছিল দাগি ডাকাত, জেল খাটার পর সমাজে স্থান পাচ্ছিল না। নিজ বাড়িতে জায়গা করে দিল তাকেই, ছেলেকে দেখাশোনা করবে, স্কুলে নিয়ে যাবে। সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল তাঁর– এভাবেই ছেলের হবে প্রকৃত বেড়ে ওঠা আর রঘু ডাকাতের রিহ্যাবিলিটেশন। একেই বলে গুড প্যারেন্টিং। এরকমই এক আবহে বেড়ে উঠেছিলেন জগদীশচন্দ্র বসু। বিশ্ববরেণ্য বিজ্ঞানীর…

আরও পড়ুন
কলকাতা 

*রাজ্য “নিখস্টুন” পর্যটনের বৈশ্বিক প্রবণতাকে পরিপূরক হিসেবে বিশ্বের দরবারে পৌঁছে দেয়ার এক অনন্য প্রচেষ্টা

স্মৃতি সামন্ত, কলকাতা : সিআইআই সুরেশ নিওটিয়া সেন্টার অফ এক্সিলেন্স ফর লিডারশিপ ইন কলকাতা কর্তৃক আয়োজিত হলো এক সুন্দর ট্যুরিজম অনুষ্ঠান। CII ট্র্যাভেল ইস্ট ২০২৫-এর নবম সংস্করণে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ, সংসদীয় বিষয়ক বিভাগ এবং পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী, আইএএস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গ ভারতের শীর্ষ MICE গন্তব্যস্থল হিসেবে আবির্ভূত হয়েছে। পিপি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫-২৬ সালে, রাজ্য ১,২০০টি MICE ইভেন্ট আয়োজন করেছে, যার ফলে ১,১০০ কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ২০০ কোটি টাকারও বেশি রাজস্ব হয়েছে। শ্রীমতী…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান কলকাতায় 

বিশেষ প্রতিনিধি : স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রেরণাস্বরূপ গান ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন হল কলকাতার শিশির মঞ্চে। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গানটির জাতীয়-আত্মিক প্রেরণা, ঐতিহাসিক গুরুত্ব এবং সমকালীন সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বর্তমান প্রজন্মের কাছে কীভাবে ‘বন্দেমাতরম’ এখনও সমানভাবে প্রেরণাদায়ক তা-ও উঠে আসে তাঁর বক্তব্যে। এরপর একই মঞ্চে আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত গুরু ও শিল্পী সুবিনয় রায়ের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত হয় ‘রবীন্দ্রগানে প্রেম ও সমাজ’ শীর্ষক গীতি-আলেখ্যে। তাতে…

আরও পড়ুন
কলকাতা 

রাজভবন হয়ে গেল লোকভবন!

বাংলার জনরব ডেস্ক :  কলকাতার রাজভবনের নাম পাল্টে গেল,নতুন নাম হল ‘লোক ভবন।’ ইতিমধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে ‘লোক ভবন’। সেখানেই পোষ্ট করা হয়েছে এই সংক্রান্ত তথ্য। ব্রিটিশদের দেওয়া নাম ছিল রাজভবন। সেই কারণেই রাজ ভবনের নাম থেকে ‘রাজ’ শব্দটি সরানো হোক, তা চেয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চেয়েছিলেন, এমন এক নাম হোক যা জনগণের আরও কাছাকাছি। রাজভবন যেহেতু মানুষের জন্য সেই কারণে নাম বদলে লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে রাজ ভবনের নাম বদলের পক্ষেই সওয়াল করেন রাজ্যপালরা। তাতেই সম্মতি দিয়েছে কেন্দ্র। এদিন…

আরও পড়ুন
দেশ 

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ৩০ চিকিৎসককে জেরা করার পর এবার এনআইআরের নজর দিল্লির বেসরকারি হাসপাতালগুলি

দিল্লি বিস্ফোরণের পর তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তদন্ত আরও জোরদার করা হয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে তদন্তকারী এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ওই বিশ্ববিদ্যালয়ের ৩০ চিকিৎসক-সহ মোট ৪৮ জনকে জেরা করা হয়েছে। তবে জেরার পর্ব চলবে বলেও ওই সূত্রের খবর। গত বুধবারই আল ফালাহে্‌র এক ওয়ার্ডবয়কে বিস্ফোরণে অভিযুক্তদের মদত জোগানোর অভিযোগে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তবে বিস্ফোরণকাণ্ডের তদন্তের রেশ আল ফালাহ্‌ ছাড়িয়ে এ বার দিল্লিরই বেশ কয়েকটি হাসপাতালে পৌঁছেছে বলে সূত্রের খবর। ওই সূত্রের দাবি, তদন্তকারী সংস্থাগুলির তরফে রাজধানীর সমস্ত বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে…

আরও পড়ুন