রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলার প্রমাণ হিসেবে জমা তথ্য দেখে অবাক আদালত ! তারপর?
রাহুল গান্ধী নাকি হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন তা নিয়ে পুণের আদালতে মানহানি মামলা হয়। সেই মানহানির মামলায় মূল প্রমাণ হিসাবে জমা পড়া CD ফাঁকা বেরলো। বৃহস্পতিবার পুণের সাংসদ/বিধায়ক বিশেষ আদালতে সেই CD চালানো হয়েছিল, কিন্তু বিস্ময়করভাবে তাতে কিছুই ছিল না। যা নিয়ে আলোড়ন পড়ে গেছে। লন্ডনে একটি অনুষ্ঠান চলাকালীন হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন রাহুল, এই অভিযোগে মানহানির মামলা হয় লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে। মামলা শুনছেন ম্যাজিস্ট্রেট অমল শিণ্ডে। রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন বিনায়ক সাভারকরের প্রপৌত্র (ভাইয়ের পৌত্র) সাত্যকি…
আরও পড়ুন