কলকাতা 

লক্ষীর ভান্ডার কেন পাচ্ছে না? ময়নার ৭ হাজার মহিলা, জানতে চাইল হাইকোর্ট

শেয়ার করুন

পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের ময়নার প্রায় সাত হাজার মহিলা। সেই নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এ বার রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল কলকাতা হাই কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ, দীর্ঘ দিন ধরে ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় সাত হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। সম্প্রতি এ নিয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে ওই বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ