কলকাতা 

বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাবকে সংবিধান বিরোধী বলে হাইকোর্টে হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান-বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলাটি দায়ের করেন এক আইনজীবী। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। অযোধ্যায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে ওই একই নামের মসজিদ প্রতিষ্ঠার সিদ্ধান্ত জানিয়েছেন ভরতপুর কেন্দ্রের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন। এই ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা…

আরও পড়ুন
জেলা 

শেষ পর্যন্ত হুমায়ুনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল, বাইশে ডিসেম্বর নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়কের

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহসিকতার পরিচয় দিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করলেন। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার এই বিতর্কিত নেতাকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সাংবাদিক বৈঠকে ফিরহাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই নেতা, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদ জেলার এই দুই নেতা দলের সিদ্ধান্তকে ‘যথার্থ’ বলে ব্যাখ্যা করেছেন। তবে সাসপেনশন সংক্রান্ত কোনও চিঠি তিনি পাননি বলেই…

আরও পড়ুন
দেশ 

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘তথাকথিত অবমাননাকর’ মন্তব্যের মামলায় স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদবৃদ্ধি

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘তথাকথিত অবমাননাকর’ মন্তব্যের মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার শুনানি স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদ আগামী বছরের ২২ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রাহুলের আবেদন গ্রহণ করে বলেছে যে তারা বিষয়টি বিস্তারিত ভাবে শুনবে। ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুল দাবি করেছিলেন যে, সেনার এক প্রাক্তন আধিকারিক তাঁকে জানিয়েছেন, চিন ভারতীয় ভূখণ্ডের ২০০০ বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে লখনউয়ের আদালতে মানহানির মামলা করেন কেন্দ্রীয় সংস্থা ‘বর্ডার রোড অর্গানাইজ়েশন’ (বিআরও)-এর প্রাক্তন প্রধান উদয়শঙ্কর…

আরও পড়ুন
দেশ 

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ!

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ উঠল। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেফতার করে পুলিশ। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, এই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল যৌনচক্র। শুধু তা-ই নয়, পুলিশের একটি সূত্রের দাবি, স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চালানো হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিস মিলেছে, সেটি শালিনীর স্বামী অরুণ যাদবের নামে নথিবদ্ধ। ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা আসতেন ওই ফ্ল্যাটে। সেখান থেকে বেশি কিছু আপত্তিজনক জিনিসপত্র, নাম নথিভুক্তকরণের খাতা, মোবাইল ফোন এবং আরও অনেক তথ্য…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

২০২৫ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (IJSO) ভারতের দুটি সোনা চারটি রুপো জয়

নায়ীমুল হক : আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড তরুণদের মধ্যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞানের ধারণা– সর্বোপরি বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করতে বিশ্বব্যাপী এক অতি উন্নত মানের মর্যাদা সম্পন্ন প্রতিযোগিতা। ১৫ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় যোগ দিয়ে তাদের আগ্রহ, উৎসাহ ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এটি বিশ্বজুড়ে তরুণদের মধ্যে বিজ্ঞান শিক্ষায় আগ্রহ এবং সমস্যা সমাধানের প্রতি কৌতূহল বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞানে তাদের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান প্রদর্শনের সুযোগ করে দেয়। এ বছরের IJSO পরীক্ষায় অংশগ্রহণের জন্য, অংশগ্রহণকারীকে চারটি ধাপে উত্তীর্ণ হতে হয়েছিল–NSEJS (জুনিয়র…

আরও পড়ুন
কলকাতা 

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : ৩২ হাজার প্রাথমিক শিক্ষক এর চাকরি বাতিল হবে না সবার চাকরি থাকবেন কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় এ কথা জানিয়েছে। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার পরই হাঁফ ছেড়ে বাঁচল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পরিবার। উল্লাস আর উচ্ছ্বাসে ফেটে পড়লেন শিক্ষকেরা। জেলায় জেলায় আবির খেলায় মাতলেন তাঁরা। সিঙ্গল বেঞ্চের রায় যে ‘পক্ষপাতদুষ্ট’ ছিল তা এই রায়ে প্রমাণিত হল। সত্যের উদ্ঘাটন হল। সত্যের জয় হল। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার রায় ঘোষণা করার পরেই এমনই দাবি করলেন শিক্ষকেরা।…

আরও পড়ুন
কলকাতা 

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে

বিশেষ প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে এ বছর ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স (NADT) কলকাতা রিজিওনাল ক্যাম্পাস এবং প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়ন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ’ একাডেমির যৌথ উদ্যোগে ব্লাইন্ড বয়েজে আয়োজিত হলো দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘পার্পেল ফেয়ার’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ, NADT-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ন রাজু, এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ,…

আরও পড়ুন
কলকাতা দেশ 

ভোটার তালিকায় কারা থাকবেন কারা থাকবেন না তা নয়, অবৈধ ভোটার থাকবে না এটা প্রচারে গুরুত্ব দিতে বঙ্গ বিজেপির সাংসদদের নির্দেশ দিলেন মোদি

বাংলার জনরব ডেস্ক :  বাংলায় ভোটার তালিকার সংশোধন নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ থেকে যাওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলিকে প্রচার করুন ও মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন। এলাকায় এলাকায় সাংসদরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করুন যাতে মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক দৃঢ় হয়। গত ২৮ নভেম্বর বঙ্গে এসআইআর চালু হওয়ার পর থেকে প্রচুর ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ। তেমনই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাংলা ছাড়ার হিড়িকও দেখা গিয়েছে। এই প্রেক্ষিতে বুধবার…

আরও পড়ুন
দেশ 

পশ্চিমবাংলার ৩৫ জনগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দিতে বলেছে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন! সংসদে জানাল কেন্দ্র

পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র কেন্দ্রীয় তালিকা থেকে ৩৫টি জনগোষ্ঠীকে বাদ দিতে বলেছে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন (এনসিবিসি)। এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার লোকসভায় এ বিষয়ে জানতে চেয়েছিলেন কেন্দ্রের কাছে। মঙ্গলবার তাঁর প্রশ্নের লিখিত জবাব দিয়েছে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। সংসদে জগন্নাথ জানতে চান, ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় ওবিসি তালিকায় ৪৬টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল কি না। তার মধ্যে ৩৭টি জনগোষ্ঠীকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল কি না, তা-ও জানতে চান তিনি। এ প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের ওবিসি শংসাপত্র মামলার…

আরও পড়ুন
কলকাতা 

মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে উন্নয়নের গালগল্প রাজ্যের কঠিন বাস্তবতাকে আড়াল করতে পারবে না : হাকিকুল ইসলাম

বাংলার জনরব ডেস্ক : ২ ডিসেম্বর ২০২৫, কলকাতা : আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্সে উন্নয়নের যে দীর্ঘ তালিকা পেশ করেছেন, তা প্রকৃত অবস্থাকে আড়াল করার একটি রাজনৈতিক প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রীর মুখে উন্নয়নের বুলি যত জোরালো, বাস্তব বাংলা ততটাই বিপর্যস্ত। শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে—হাজার হাজার শিক্ষক পদ খালি, নিয়োগ–দুর্নীতির পাহাড় প্রমাণিত, যোগ্য চাকরিপ্রার্থীরা বছরের পর বছর রাস্তায় আন্দোলন করেও ন্যায় পাচ্ছেন না। স্কুলগুলিতে পরিকাঠামোর সংকট, ভগ্নদশা ভবন, চক ডাস্টার, বেঞ্চ–ডেস্কের অভাব, বাচ্চাদের পড়াশোনা নয়, অন্য কাজে ব্যস্ত থাকতে বাধ্য হওয়ার মতো পরিস্থিতি—এগুলোই বাংলার সত্যিকারের ছবি।…

আরও পড়ুন