কলকাতা 

Bengal Weather Update: রবিবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে বাংলার বিভিন্ন প্রান্ত এই পরিস্থিতিতে রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। তবে ঝড়বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।

Advertisement

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে এর প্রভাবে গরম কমছে না। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার অতি ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হবে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দুর্যোগ চলতে পারে বুধবার পর্যন্ত। উত্তরবঙ্গেও আপাতত সাত দিনের জন্য তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ