লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালালো সৌদি আরব, ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল হুথি
লোহিত সাগরে ফের আক্রান্ত জাহাজ। কিন্তু এ বার নিশানায় সৌদি আরবের সেনা! বৃহস্পতিবার ভোরে জুকার দ্বীপের কাছে ওই ‘ইয়ট’ গোত্রের ছোট জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির দাবি, সৌদি আরবের সেনাই ওই হামলা চালিয়েছে। ইয়টের যাত্রী ১৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধারের পাশাপাশি ডুবন্ত জলযানটিকে বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও হুথি দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সৌদির এই বেপরোয়া কর্মকাণ্ড লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও নৌ-নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক।’’ সৌদি আরবের তরফে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনও জবাব মেলেনি। নয়াদিল্লির তরফেও এ সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। ২০২৩ সালে অক্টোবর…
আরও পড়ুন