জেলা 

হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। দুষ্কৃতীদের সঙ্গে আঁতাঁত, রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ ওঠায় এবার হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করা হল। আজ, শুক্রবার বেলা ১১টার মধ্যে তাঁকে দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল তিনি সাসপেনশনে থাকবেন। বৃহস্পতিবার গভীর রাতে কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।

হিঙ্গলগঞ্জ থানার ওসির দায়িত্বে ছিলেন সন্দীপ সরকার। তাঁর বিরুদ্ধে পরপর বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য, স্থানীয় অসাধু চক্র এবং রাজনৈতিক মহলের সঙ্গে গোপন আঁতাত এবং ভোট আবহে সমস্ত রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়া।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ