কলকাতা 

সংখ্যালঘু পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

শেয়ার করুন

আজ কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে(সুর্য সেন স্ট্রিট ইস্ট, কল-৯)বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদের মহিলা সেল আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস উদযাপন’ অনুষ্ঠিত হয়। বহু জ্ঞানী গুণী মানুষজনদের উপস্তিতিতে চিত্তাকর্ষক হয়ে ওঠে।প্রথমে স্বাগত ভাষন দেন সংগঠনের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ। আজকের দিনের তাতপর্য বিশ্লেষণ করেন সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত। অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয়, ব্যাজ ইত্যাদি দিয়ে বরন করে নেয় মারিয়া ও মিঠু।প্রধান অতিথি হিসেবে ছিলেন দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড: রমা দেব্ব্রত।বিশিষ্ট অতিথি হিসেবে মঞ্চের শ্রীবৃদ্ধি করেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড: রত্নাবলি চ্যাটার্জি (ক: বি:)বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্রাক্তন বিচারপতি এন্তাজ আলী শাহ।সম্মানিত বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট সামাজিক আন্দোলনের কর্মী তারসেম সিং ও বহ্নিহোত্রি হাজরা।উল্লেখযোগ্য উপস্থিতি – সভাপতি মাও মোজাফফর হোসেন, সংগঠনের সহ সভাপতি এ কে এম গোলাম মুর্তজা,সহ সম্পাদক প্রফেসর কাজি আলফ্রেড (আ: বি:)

ড: সাবিনা ইয়াসমিন,কাকলি ম্যাডাম, সেলিনা শবনম,হাবিব সাহেব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্মভাবে অধ্যাপিকা ড: সালেহা বেগম এবং রেভারেন্ড শ্যামল ঘড়ুই।সমবেত গুনীজনদের বক্তব্যে নারী দিবসের সার্বিক প্রেক্ষাপট ফুটে ওঠে। আজকের সেমিনারের বিষয় ছিল -“স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা “..।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ