আন্তর্জাতিক 

ফের ইরান ইসরাইল সংঘাতের সম্ভাবনা?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  ইসরাইলকে কোনভাবেই বিশ্বাস করতে পারছে না ইরান। যে কোনদিন যুদ্ধ বিরোধী ভেঙে যেতে পারে বলে ইরান কর্তৃপক্ষ মনে করছেন। আর যদি এই ধরনের কোন ঘটনা ঘটে তাহলে অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইরান রেভলিউশনারি গার্ড।এমনটাই মন্তব্য করলেন ইরানের সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স এই তথ্য জানিয়েছে। রবিবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা হয়েছে মৌসাভির। সেখানেই ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

সৌদির মন্ত্রীর সঙ্গে ফোনে ইরান এবং ইজ়রায়েলের সাম্প্রতিক সংঘাত এবং যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠলে মৌসাভি বলেন, ‘‘যুদ্ধবিরতি-সহ নিজেদের বিভিন্ন অঙ্গীকারের প্রতি শত্রু কতটা দায়বদ্ধ, আমাদের তা নিয়ে গুরুতর সন্দেহ আছে।’’ যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল যদি আবার আক্রমণ শুরু করে? মৌসাভির জবাব, ‘‘যদি আবার হামলা হয়, কঠোর জবাব দিতে আমরা একেবারে প্রস্তুত।’’

গত ১৩ জুন থেকে ইসরাইল এবং ইরানের সংঘাত শুরু হয়েছিল। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই সে দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তাদের হামলায় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল। এর পরেই প্রত্যাঘাত শুরু করে তেহরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে জেরুসালেম, তেল আভিভ লক্ষ্য করে। কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই আটকে দেয় ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলের মাটিতে গিয়ে পড়েছে। পাল্টা ইসরাইলও টানা হামলা চালিয়েছে। সংঘাত চলেছে ২৪ জুন পর্যন্ত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ