দেশ 

এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের কয়েক ঘন্টার পরে জ্ঞানবাপি মসজিদ নিয়ে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করল এএসআই, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে কিভাবে এত দ্রুততায় সমীক্ষার কাজ শুরু হল !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ পাওয়ার কয়েক ঘন্টা পরেই শুক্রবার সকাল থেকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র কাজ শুরু করেছে। কয়েকটি দলে ভাগ হয়ে এএসআই-এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা জ্ঞানবাপী চত্বরে ঢুকে কাজ শুরু করেছেন।

তবে ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে এই প্রক্রিয়ার অংশগ্রহণ করা হয়নি। মসজিদ কমিটির যুগ্ম সচিব এসএম ইয়াসিন বলেন, ‘‘এলাহাবাদ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আমরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। শীর্ষ আদালতের নির্দেশ দেখে আমরা পরবর্তী পদক্ষেপ করব।’’

Advertisement

বৃহস্পতিবার সকালে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র ছাড়পত্র দিয়েছিল এলাহাবাদ কোর্টের প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকরের বেঞ্চ। বিকেলে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি’। মসজিদ চত্বরে কোনও রকম পুরাতাত্ত্বিক এবং বৈজ্ঞানিক সমীক্ষার উপর স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছে মসজিদ কমিটির তরফে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের সিনিয়র বিচারক অজয়কুমার বিশ্বেস হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার (ওজুখানা এবং ভূগর্ভস্থ জলাধারের তথাকথিত শিবলিঙ্গ) বাইরে এএসআই-কে সমীক্ষার অনুমতি দিয়েছিলেন। কিন্তু তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি।

আবেদন করার পরে কিভাবে এত দ্রুততায় পুরা তাত্ত্বিক বিভাগ বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করে দিল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ