নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাই আগ্রা হাইওয়ের পাশে ধাবায় ঢুকে পড়ল ট্রাক, পিষে মারা গেল ১৫, আহত ২০
মহারাষ্ট্রের মুম্বই-আগরা মহাসড়কে ধারের একটি ধাবার ভিতরে ঢুকে পড়ল ট্রাক। এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ২০ জন।
মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গতিতে ছুটে আসছিল ওই ট্রাক। সেটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। তার পরে ঢুকে পড়ে হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে।

VIDEO | CCTV visuals of the accident in which at least 15 people were killed and more than 20 injured after a container truck hit four vehicles and then rammed into a hotel on the Mumbai-Agra Highway in Maharashtra's Dhule district on Tuesday. pic.twitter.com/GpgiaB9XjB
— Press Trust of India (@PTI_News) July 4, 2023
দুপুরের ওই সময় ধাবার ভিতরে খাওয়াদাওয়া করছিলেন অনেকেই। আবার ধাবার পাশেই বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করছিলেন কয়েক জন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পিষে যান অন্তত ১৫ জন। ২০ জন গুরুতর জখম হয়েছেন।
পলসনার গ্রামটি মুম্বই থেকে ৩০০ কিলোমিটার দূরে। সংবাদ সংস্থা এএনআই এবং পিটিআই এই খবর প্রকাশ করেছে। স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাকটি মধ্যপ্রদেশ থেকে আসছিল। গন্তব্য ছিল ধুলে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হাইওয়ে ধরে চলা প্রবল গতিতে চলছিল ট্রাকটি। হঠাৎ তার ব্রেক ফেল করে। ফলে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

