অনলাইন আল কুরআন ক্যুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: মানুষের মধ্যে বাংলা কোরআন পড়ার আগ্রহ তৈরি করার উদ্দেশ্যে দ্যা কুরআন স্টাডি সার্কেলের তত্ত্বাবধানে এবং আল-কুরআন একাডেমী লন্ডনের সহযোগিতায় সারা রাজ্য জুড়ে আজ অর্থাৎ ১১ ই জুন রবিবার সকাল ১০ টা থেকে ১১:৩০ পর্যন্ত আল কুরআনের সূরা বাকারা এবং আমপারার সূরা গুলোর উপর একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ১৮০ জন প্রতিযোগী এই কুইজে অংশগ্রহণ করেন। দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনর মাওলানা রাকিব হক সাহেব জানান এইভাবে কিছু কিছু সূরাকে নিয়ে বারবার কোরআন ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে মানুষকে গোটা কোরআনের অনুবাদ পড়ানোর একটা প্রচেষ্টা চলছে। এটা ছিল প্রথম কুইজ প্রতিযোগিতায় এরপর আবারও দ্বিতীয় কুইজ প্রতিযোগিতার দিনক্ষণ পরে জানানো হবে।
উল্লেখ্য দ্যা কুরআন স্টাডি সার্কেল একটি *আমানত ফাউন্ডেশন ট্রাস্টের প্রজেক্ট* আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় শাহ আলম সাহেব জানান পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের হাতে অনুবাদ কোরআন পৌঁছানোর একটা টার্গেট নিয়ে আল কোরআন একাডেমী লন্ডনের সহযোগিতায় প্রচেষ্টা চালানো হচ্ছে। শুধু বাংলা কুরআন পড়ানোই নয়, যাতে মানুষ বাংলা কোরআন পড়ে এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে সেজন্য তাদের তাগিদ দেওয়ার জন্যই এই কোরআন ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন।এই প্রতিযোগিতায় যিনি প্রথম হবে তাকে পাঁচ হাজার টাকা বা সম মূল্যের পুরস্কার, যিনি দ্বিতীয় হবে তাকে তিন হাজার টাকা বা মূল্যের পুরস্কার এবং যে তৃতীয় হবে তাকে ২০০০ টাকা বা সমমূল্যের পুরস্কার দেয়া হবে। এরপর চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রত্যেককে ৫০০ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। তাছাড়া একাদশ থেকে ৫০ তম স্থান অধিকারী প্রত্যেককে একটা করে বাংলা অনুবাদ কোরআন উপহার তুলে দেয়া হবে। এবং প্রত্যেককেই সার্টিফিকেট দেয়া হবে।
উল্লেখ্য পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ১৫ই জুন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ১৮ই জুন রবিবার কলকাতার এম এম মডেল স্কুলে। পুরো পশ্চিমবঙ্গের সকল জেলা থেকেই পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরীক্ষার টেকনিক্যাল ব্যবস্থাপনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাফাত হোসেন মোল্লা এবং তাকে সহযোগিতা করেন শাহনাওয়াজ খান ও সৈয়দ ফাহাদ খন্দকার। আর সমগ্র বিষয়টি তত্ত্বাবধান করেন দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনার মাওলানা রাকিব হক সাহেব

