জেলা 

পঞ্চায়েত নির্বাচনের মুখে জোর ধাক্কা তৃণমূলে! হাওড়ার জনপ্রিয় সংখ্যালঘু নেতা দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের জোর ধাক্কা খেলো শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের হাওড়া জেলার কার্যকারী সভাপতি আজ রবিবার ১১ জুন আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান।

তিনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি সেই পলাশ ভান্ডারীর হাত থেকে জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করেন। হাফিজুর রহমান হাওড়া জেলার রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত মুখ। তিনি এক সময় জেলার যুব কংগ্রেসের নেতা ছিলেন পরবর্তীকালে সুলতান আহমেদের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন।

কিন্তু তৃণমূল কংগ্রেসে সংখ্যালঘুদের বা বাঙালি মুসলিমদের তেমনভাবে গুরুত্ব দেয়া হচ্ছে না বলে তিনি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। আজ রবিবার তিনি দল ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। আজকের এই যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ও প্রাক্তন বিধায়ক অসিত মিত্র।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এক সংখ্যালঘু নেতার দলত্যাগে সমগ্র হাওড়া জেলার সংখ্যালঘু সমাজের ভোটের উপরে প্রভাব পড়ার সম্ভাবনা আছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ