দেশ 

যোগীর রাজ্যে প্রবেশ করে প্রিয়াঙ্কা রাহুল জুটির ভারত জোড়ো যাত্রায় জনস্রোত, ২০২৪ এ পরিবর্তনের ইঙ্গিত !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করার আগেই বাজিমাত করেছিলেন  সোনিয়ার পুত্র। রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত এই যাত্রার শুভ কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন রাহুল গান্ধীকে। আর আজ মঙ্গলবার তেসরা জানুয়ারি দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার পর দেশজুড়ে শোরগোল পড়ে গেছে।

ইতিমধ্যে এই যাত্রার একটি ছবি ভাইরাল হয়ে গেছে তা হল রাহুল প্রিয়াঙ্কার খুনসুটি। যাত্রা চলাকালীন সময়ে বোনের হাত ধরে কাছে টেনে নিয়ে ভালোবাসার চুম্বন দিল রাহুল। আর সেই ছবি ভাইরাল হয়ে গেল সমগ্র দেশ জুড়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা এখানেই সাফল্য পেয়ে গেল।

‘ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস’ এর ফেসবুক পেজ থেকে এই ছবিটি পোস্ট করা ইস্তক কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, ‘গান্ধী পরিবার সুখী পরিবার।’ কেউ তারিফ করলেন ভাই বোনের টোল পড়া গালের হাসির।

গত বছরের সেপ্টেম্বর থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন রাহুল। ৫ মাসে দীর্ঘ ৩ হাজার ৫৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ১২টি রাজ্য অতিক্রম করে এই লংমার্চ শেষ হবে কাশ্মীরের শ্রীনগরে। কংগ্রেস নেতৃত্বের কথায়, ‘‘এই পদযাত্রা একটি হতোদ্যম দলের প্রেরণাকে পুনরুজ্জীবিত করার এবং দলের নেতার ক্ষয়ে যাওয়া ভাবমূর্তিকে উজ্জ্বল করারও একটি প্রচেষ্টা।’’

এই যাত্রায় রাহুলের সঙ্গে পা মিলিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। ক্যামেরায় ধরা পড়েছে একের পর এক ভালবাসার ফ্রেম। কখনও মা সনিয়া গান্ধীকে ওয়েনাড়ের সাংসদের চুম্বন তো কখনও বোন প্রিয়ঙ্কার হাতে হাত রেখে রাহুলের এগিয়ে যাওয়া, কখনও বোনের উদ্দেশে ‘ফ্লায়িং কিস’ ছুড়ে দেওয়া— এক একটি ছবি মন কেড়েছে আমজননতার।

রাহুল-প্রিয়ঙ্কার এই নতুন খুনসুটির ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘ভাইবোনের এই ভালবাসা ভাঙার নয়’। আর রাহুল ভারত জোড়ো যাত্রায় বলেছেন, ‘‘যেমন আমাদের দেশ, তেমনই আমাদের যাত্রা। এখানে ঘৃণার জায়গা নেই। এটা শুধু মানুষকে কাছে টেনে নেওয়ার যাত্রা।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ