কলকাতা 

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাজ্যপালকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো এসএফআই, গাড়ি থামিয়ে কথা বললেন রাজ্যপাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এস এফ আই এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সামনেই নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ।

বিক্ষোভ প্রদর্শন ঘিরে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের দাবি, অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্যপালের গাড়ির সামনে স্লোগানও দেন পড়ুয়ারা।

বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। পরে প্রায় ৫-১০ মিনিট বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কথা বলার জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানান পড়ুয়ারা। বিষয়টি নিয়ে পরে আলোচনা করে রাজ্যপাল দেখবেন বলে জানিয়েছেন পড়ুয়াদের একাংশ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ