হাওড়ার বাগনানে পঞ্চম বার্ষিক বিশ্বনবী (সাঃ) দিবস উদযাপন
বাবু হক: হাওড়া জেলার বাগনান থানার লাইব্রেরী মোড়ে পঞ্চম বার্ষিক বিশ্বনবী সাঃ দিবস উদযাপন কমিটির উদ্যোগে , আজ ২৬ নভেম্বর থেকে দুই দিন ধরে রক্ত দান শিবির, বস্ত্র বিতরণ,কেরাত প্রতিযোগিতা, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বাগনান শহরের বিভিন্ন স্থান পরিক্রমা ও বিশ্বনবী সাঃ জীবন আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিন রক্ত দান করেন ষাট জন, শতাধিক মানুষজনকে বস্ত্র বিতরণ করা হয়,আসম সহ বাংলার কেরাত প্রতিযোগিতা । অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সেখ আশিক রহমান, কাজী সাওগাত রহমান, নবাব মল্লিক, সৈয়দ মুজিবর রহমান সহ আরো অনেকে । সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও থাকবেন বলে জানা গেছে।

