জেলা 

দক্ষিণ ২৪ পরগনার ঢোলা মাদারপাড়ায় জনসেবার বিশেষ সভা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: গতকাল দক্ষিণ ২৪ পরগণার ঢোলা মাদার পাড়া গ্রামে জনসেবার এক প্রমোশনাল  সভা অনুষ্ঠিত হয় । সেখানে জনসেবার ৮৫ জন সদস্য উপস্থিত ছিলেন । এই সভায় বক্তব্য রাখেন জনসেবার কলকাতা শাখার ম্যানেজার জালালউদ্দিন আহমেদ । তিনি তার বক্তব্যে জনসেবা কি,কেন,কিভাবে বিস্তারলাভ করে তা ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, এখানকার মানুষ যদি চায় তাহলে এখানে জনসেবার এক্সটেনশন কাউন্টার করা সম্ভব হবে। এটাও তিনি জানান এখানে বিকল্প ব্যাংকিং সিস্টেমের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে । এরপর বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের জনসেবার ডাইরেক্টর মোহাম্মদ শাহ আলম সাহেব।

তিনি বলেন, দুর্বলতর শ্রেণীর অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসেবা প্রতিষ্ঠিত দ্বারা নিঃস্বার্থভাবে এ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা সচেষ্ট । এক্ষেত্রে এলাকার মানুষ যদি এই কাজে আগ্রহী ভূমিকা পালন করে তাহলে আমাদের এই ব্যাংকের কাজ সাবলীল ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে । এরপর স্থানীয় বিশেষ অতিথি প্রাক্তন জামাতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার আমীর রইসউদ্দিন সাহেব তিনি তার বক্তব্যে বলেন যে, বিনাসুদে অর্থনৈতিক ব্যবস্থা একটা আন্দোলন, যেটা অনেক দেরিতে হলেও জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড শুরু করেছে এবং এলাকার যুব সমাজ সেখানে দিচ্ছে এটা জেনে আমি আনন্দিত এবং গর্বিত।

Advertisement

কোন ভাল কাজ শুরু করতে হয় দেরিতে হলেও এটা শুরু হয়েছে এবং এতে সমাজ এগিয়ে যাবে। অর্থনৈতিক বিকল্প যে ব্যবস্থা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এদিন এখানকার ছোট ব্যবসায়ীদের ১০ জনকে এদিন মিশন রিলিফ কাম রিহ্যাবিলিটেশন লোন দেওয়া হয় এবং প্রত্যেকের হাতে পাস বই তুলে দেওয়া হয় । যারা শেয়ার কিনেছিলেন তাদের শেয়ার সার্টিফিকেট দেওয়া হয় এবং দোয়ার মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ