শিশু দিবস উপলক্ষে কবিতা : আগামীর জন্য/ আরেফা গোলদার
আগামীর জন্য

✍️ আরেফা গোলদার
________________
রেখে যাবো কিছু বীজ
Advertisement

বসাবো কিছু চারা
ফুলে ফলে সবুজেতে
উঠবে মেতে ওরা।
সজিয়ে যাবো কিছু ঢেউ
আর কিছু গর্জন
বুকের মুক্ত সেঁচে ওরা
খুঁজবে জীবন দর্শন।
ছড়িয়ে যাবো কিছু ছাই
থাকবে জমা বুকে
উঠবে জ্বলে ঘুঁচিয়ে আঁধার
ঝলমল চারিদিকে।
রইবে বাকি কিছু কথা
থাকবে কিছু গান
সুর ছন্দ লয়ে ওরা
জাগাবে নিষ্প্রাণ।
শুষে নেবো যত বিষ
আছে যতো কালো
থাকবে বেঁচে অঙ্গীকারে
থাকুক ওরা ভালো।
✍️ আরেফা গোলদার

