কলকাতা 

Mamata Banerjee : ‘দিল্লিকে মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান সবথেকে বড় সম্পদ’ : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু জন্মদিন অর্থাৎ শিশু দিবস এই দিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন বা ট্যাব প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নতুন ছটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, তৃণমূল সরকারের আমলে এই রাজ্যে নতুন ৩০টি বিশ্ববিদ্যালয় হয়েছে। এছাড়া আরও ৬টি মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে রাজ্যে। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান করা হচ্ছে, বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কাজ করতে গেলে ভুল হবেই। ভুল করলে শুধরে নিতে হয়’। তাঁর মতে, ‘যদি কেউ ভুল করে, তা শুধরে নেওয়া হবে। ভুল করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে’

বিজেপি নেতাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ ‘বাংলায় থেকে দিল্লিকে বলছে টাকা না দিতে’। ‘দিল্লিকে মনে রাখতে হবে, আমাদের আত্মসম্মান সবথেকে বড় সম্পদ’। ‘আমাদের আত্মসম্মান কেড়ে নিতে দেব না’। ‘কখনও লোভ করতে যেও না’। ‘লোভ সম্বরণ করলে কোনও বিপদ হবে না’।

বাংলার শিক্ষাব্যবস্থা নিয়েও ইতিবাচক বার্তা দেন মুখ্যমন্ত্রী। ‘আগে স্কুল-কলেজে কম নম্বর দিত, এখন কেউ ৯০, কেউ ৯৯ পাচ্ছে। সিবিএসই, আইসিএসই-র সঙ্গে কীভাবে প্রতিযোগিতা করবে বাংলার পড়ুয়ারা? আমি ক্ষমতায় এসে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই’ নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ