হাসপাতাল পরিদর্শনে গিয়ে বৃদ্ধা রোগীর কাছে ধমক খেলেন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, নার্সদের ভালো বেতন দিতে হবে এবং হাসপাতাল পরিদর্শন করলেই হবে না দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতি করতে হলে আরো বেশি সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন ওই বৃদ্ধ রোগী
বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী হওয়ার পর হাসপাতাল পরিদর্শনে গিয়ে রীতিমত এক বৃদ্ধা রোগীর ধমক খেলেন গেট বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। এক বৃদ্ধা প্রধানমন্ত্রীকে দেখে বলেন দেশের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর জন্য আরও বেশি সক্রিয় হয়ে কাজ করতে হবে।।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুক্রবার দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন ঋষি। সে সময় ওই বৃদ্ধার বেডের সামনে গিয়ে তিনি জানতে চান নার্স ও হাসপাতালের কর্মীরা ঠিক ভাবে তাঁর দেখাশোনা করছে কি না। জবাবে ওই রোগিণী বলেন, ‘‘ওঁরা সব সময়ই ভাল ভাবে কাজ করেন। দুর্ভাগ্যজনক ভাবে আপনারা ওঁদের ঠিক ভাবে বেতন দেন না।’’
জবাবে ঋষি বলেন, ‘‘আমি চেষ্টা করব।’’ এর পর ক্ষুব্ধ স্বরে ওই বৃদ্ধা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ‘‘না, আপনারা ঠিকমতো চেষ্টা করছেন না। আরও সক্রিয় হতে হবে।’’ ঋষি এ বার জবাব দেন, ‘‘ঠিক আছে, তাই হবে।’’ প্রসঙ্গত, কিছু দিন ধরেই ব্রিটেনের নার্সরা বেতন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। সে দেশের হাসপাতালগুলির প্রায় ৩ লক্ষ নার্সের অভিযোগ, কাজ অনুযায়ী তাঁদের বেতন দেওয়া হয় না।

