Rape: রক্ষকই ভক্ষক! ধর্ষণের অভিযোগ থানায় জানাতে গিয়ে পুলিশের হাতে ফের ধর্ষিত নাবালিকা ! যোগীর রাজ্যের এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক : রক্ষকই ভক্ষক। বিচার পাওয়ার আশায় থানায় গিয়ে ছিলেন নাবালিকা। ধর্ষণের অভিযোগ জানাতে 4 কাছে অভিযোগ জানাতে গেলেন সেই ভারপ্রাপ্ত পুলিশ পুলিশ আধিকারিক কে ফের ধর্ষণ করলো ওই নাবালিকাকে। আর এই ঘটনাটি পুলিশ ঘটিয়েছে ওই নাবালিকার আত্মীয়ার সামনে! অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম তিলকধারী সরোজ।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে।
পুলিশ সূত্রে খবর, গত ২২ এপ্রিল গ্রামেরই চার জন নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ভোপালে নিয়ে যান। অভিযোগ, সেখানে আটকে রেখে চার দিন ধরে নাবালিকাকে ধর্ষণ করেন ওই চার জন। তার পর দু’দিন আগে নাবালিকাকে গ্রামে ফের ফিরিয়ে দিয়ে যান অভিযুক্তরা।

এর পরই ওই নাবালিকা ললিতপুর থানায় চার জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে যায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিলকধারী তখন নাবালিকাকে তার কাকিমার হাতে তুলে দেন। এবং সেই সঙ্গেই জানান, পরের দিন গোপন জবানবন্দি দিতে থানায় আসতে হবে। পুলিশ আধিকারিকের কথা মতো কাকিমাকে নিয়ে থানায় গোপন জবানবন্দি দিতে যায় নাবালিকা। অভিযোগ, নাবালিকাকে একটি ঘরে নিয়ে যান ওই পুলিশ আধিকারিক। এর পর নাবালিকার কাকিমার সামনেই তাকে ধর্ষণ করেন তিনি।অন্তত তেমনই অভিযোগ।
পুলিশ আধিকারিক এবং নাবালিকার কাকিমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানোর জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। পুলিশের দাবি, অল্পদিনের মধ্যেই তারা অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হবে। যোগীর রাজ্যে এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য পড়েছে। প্রশ্ন উঠেছে মেয়েদের নিরাপত্তা নিয়ে এবং পুলিশের দায়িত্ববোধ নিয়ে। পুলিশের হাতেই যেখানে মেয়াদে মেয়েদের নিরাপত্তা নেই সেখানে মেয়েরা বিচারের জন্য কার কাছে যাবে।

