পশ্চিমবাংলার সংক্ষিপ্ত ইতিহাস জানতে হলে অবশ্যই ‘বাংলার মুখ ‘ পড়তে হবে বললেন বিশিষ্টজনরা
বিশেষ প্রতিনিধি : ‘বাংলার মুখ ‘ এর লেখক বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক পশ্চিমবাংলার প্রতিটি জেলার প্রতিটি মহকুমা এবং ব্লকের সংক্ষিপ্ত ইতিহাস ঐতিহ্যের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছেন বলে বিশিষ্টজনরা মনে করছেন। বাংলার জনরব আয়োজিত ইউটিউব অনুষ্ঠানে এই মন্তব্য করলেন হুগলি জেলার গড় মান্দারণ হাইস্কুলের শিক্ষিকা আমিনা বেগম এবং রওশন আলী মল্লিক স্মৃতি জুনিয়র হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা আরিফা মল্লিক।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক নৌশাদ মল্লিক স্বয়ং। তিনি বলেন তার সাংবাদিক জীবনে পশ্চিম বাংলার প্রতিটি জেলার প্রতিটি মহকুমা তিনি গিয়েছিলেন সেই সব এলাকার মানুষের শিক্ষা সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশেছেন। সেই কথাগুলোই আমার বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। অন্যদিকে গড় মান্দারণ এর শিক্ষিকা আমিনা বেগম বলেন, এই বইটি আমি খুঁটিয়ে পড়েছি, পড়ে আমার মনে হয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বা দিচ্ছেন তাদের কাছে যেমন এই বইটি উপযোগী একই সঙ্গে যে সকল মানুষ পশ্চিমবাংলা সম্বন্ধে জানতে চান তাদের কাছেও এই বইটি খুবই উপযোগী হবে বলে আমি বিশ্বাস করি।

আমিনা বেগম আরো বলেন, প্রথম থেকে এ বইটি পড়তে আমাকে আকর্ষণ করেছে এই কারণেই এই বইটির মধ্যে ইতিহাস ঐতিহ্যের সন্ধানে আমরা পেয়েছি। এমনকি আমার বাড়ির পাশেই যেসব জায়গা গুলো রয়েছে তাদের ইতিহাস আমরা জানতাম না এই বইটি পড়ে আমরা সে বিষয়ে জানতে পেরেছি। এক কথায় বলা যেতে পারে এই বইটি সব মানুষের কাছে গ্রহণযোগ্য এবং উপযোগী বলে আমার মনে হয়েছে।
বিশিষ্ট শিক্ষিকা আরিফা মল্লিক বলেন, তিনি এ বইটি পুরোটাই পড়েছেন পড়ে মনে হয়েছে খুব সহজ-সরল ভাষায় বইটি লেখা হয়েছে। প্রতিটি জায়গা সম্বন্ধে খুঁটিনাটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছে। পশ্চিমবাংলার যে কোন প্রান্তে গিয়ে কিভাবে থাকবেন কিভাবে যাবেন তার বিবরণ দেয়া হয়েছে যা খুব সহজে একজন ভ্রমণপিপাসুর মনকেও নাড়া দেবে বলে আমাদের বিশ্বাস।
অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট লেখক সেখ ইবাদুল ইসলাম এই অনুষ্ঠানে বলেন, বইটির যেকোনো মানুষকে আকর্ষণ করবে এই কারণে বইটির মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যা সবার কাছে গ্রহণযোগ্য। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে এই বইটি যেমন উপযোগী একইভাবে এই বইটি যারা ভ্রমণপিপাসু তাদের কাছে এবং বাংলার যারা ইতিহাস-ঐতিহ্য জানতে চান তাদের কাছে গ্রহণযোগ্য হবে।
এ বইটি প্রকাশ করেছেন ছায়া পাবলিকেশন। কলকাতা বইমেলায় বইটি ছায়া পাবলিকেশন এর স্টল থেকে পাওয়া যাবে যেকোনো ব্যক্তি যোগাযোগ করতে পারেন। এই বইটি সম্পর্কে বিশিষ্টজনরা কি কি মতামত প্রকাশ করেছেন তার ভিডিও আমরা এখানে তুলে ধরলাম। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক টা এই খবরের সঙ্গে সংযুক্ত করে দিলাম আগ্রহীরা তা দেখতে পারেন। এই অনুষ্ঠানটা দেখার পর আমাদের বিশ্বাস অবশ্যই বইটি সম্পর্কে আপনাদের আগ্রহ বাড়বে।
